বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েও আফসোস রোকসানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২২:০৯আপডেট : ০৯ মে ২০১৮, ২২:১৭

রোকসানা আক্তার। প্রথম আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি আর্চারিতে হতাশ হতে হয়েছিল রোকসানা আক্তারকে। বাদ পড়েছিলেন প্রথম রাউন্ডে। দ্বিতীয় আসরে সেই রোকসানাই জিতেছেন স্বর্ণপদক। মেয়েদের কমপাউন্ড ইভেন্টে হারিয়েছেন ইরাকের ফাতিমা আলমাশদানিকে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বযুব চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন ফাতিমা আলমাশদানি।  সেই ফাতিমাকেই উত্তেজনাপূর্ণ ম্যাচে রোকসানা হারিয়েছেন ১৩৬-১৩৩ পয়েন্টে।

প্রথম আসরে হতাশ হওয়া রোকসানা এবারের আসরে ছিলেন আরও শাণিত।  যার প্রমাণ দিয়েছেন স্বর্ণ জিতে।  এমন ফলাফলের পর তৃপ্তি ঝরেছে রোকসানা আক্তারের কণ্ঠে, ‘প্রথমবার আমার ফলাফল খুব খারাপ ছিল। এলিমিনেশন রাউন্ডে বাদ পড়ি। হাতে ব্যথা নিয়ে খেলছিলাম বলে বেশি স্কোর পাইনি। এবার সবার উৎসাহতেই পদক এসেছে।’

বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জয়ী ফাতিমাকে হারিয়েছেন। এমন প্রতিদ্বন্দ্বী পেয়ে শুরুতে নড়বড়ে ছিলেন রোকসানা, ‘ও গত বার স্বর্ণ জিতেছিল। এবার চাপে ছিলাম, ভাবছিলাম ফাতিমার সঙ্গে পারবো কিনা।  তবে এর জন্য অনেক ভালো করে অনুশীলন করেছি। আর্চারিতে শেষ অ্যারোর আগে কিছু বলা যায় না। প্রথম এন্ডে তবুও খারাপ করেছি। পরে ব্যাকআপ করেছি। এবার এমন প্রতিযোগীকে হারিয়েই স্বর্ণ জিতেছি। তাই বেশ ভালো লাগছে।’

২০১১ সালে আর্চারিতে অভিষেক। পরের বছর সেনাবাহিনীতে চাকরি। তিন ভাই বোন, বাবা আবদুল কাদের ট্রাক চালক।  এমন পরিবার থেকে এই পর্যন্ত আসতে চড়াই-উতরাই পার হতে হয়েছে।  পরিবার থেকে যতটুকু সমর্থন পেয়েছিলেন বিয়ের পর রোকসানার অবস্থায় দাঁড়ায় আরও জটিলতর, ‘বিয়ের আগে বাবা মা পরিবারের সবাই সমর্থন করতো। বিয়ে হয়েছে দুই বছর। শ্বশুর বাড়ি থেকে শুরু থেকে তেমন সমর্থন পেতাম না। কারণ গ্রামের মানুষ খেলাধুলা সেভাবে পছন্দ করে না। চাকরিও পছন্দ করে না। চেয়েছিলেন যেন আমি চাকরি ছেড়ে দেই। দুবার চাকরি ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করেছে। কিন্তু ছাড়িনি।’

এমন জটিলতায় সব বাধা পেরুনে সম্ভব হয়েছে যখন স্বামী মোতালেব হোসেন তার পাশে দাঁড়িয়েছেন, ‘আমার স্বামী আমাকে অনেক সমর্থন দিয়েছেন। তাই এখন সংসার ও খেলা দুটোই সামলাচ্ছি।’

প্রাপ্তির উল্টো পিঠে আফসোসও কাজ করছে রোকসানার। অলিম্পিকে আর্চারিতে কমপাউন্ড ইভেন্ট নেই বলেই এমন আফসোস তার,‘আর্চারিতে অলিম্পিকে কমপাউন্ড ইভেন্ট নেই। অলিম্পিকে খেলতে পারব না। এতে আফসোস লাগে। কারণ একজন আর্চারের সর্বোচ্চ স্বপ্ন তো অলিম্পিক। ’

অলিম্পিকে না হলেও এশিয়ান গেমসে অংশ নেবেন রোকসানা, ‘আমাদের কম্পাউন্ডে এখন ভালো ফল হচ্ছে।  তাই এশিয়ান গেমসে কম্পাউন্ড ইভেন্টে অবশ্যই অংশ নিবো।’

রোকসানার ইভেন্টে উত্তেজনা কম হয়নি।  হট্টগোল ও আপত্তিকর ঘটনাও ঘটেছিল।  যদিও শেষ পর্যন্ত তারই কৃতিত্বে বাংলাদেশের ঝুলিতে গেছে একটি স্বর্ণপদ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের