ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সদিচ্ছা’ নিয়ে বিসিবির প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ২১:০২আপডেট : ১০ মে ২০১৮, ২১:০৫

বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটে আয়োজক দেশের মর্জির ওপর নির্ভর করে সব কিছু— ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের এমন বক্তব্যের প্রমাণ মিলেছে বুধবার।  ‘বাণিজ্যিক কারণে’ বাংলাদেশের সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিএ’র এমন সিদ্ধান্তে ভীষণ হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।  বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সিরিজ আয়োজনে অস্ট্রেলিয়ার সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন।

ফুটবলের ভরা মৌসুম বিবেচনায় এই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিএ। তাদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে আয়োজন করলে লাভের মুখ দেখবে না ব্রডকাস্টাররা। আর সেই শঙ্কার কারণে বাংলাদেশ থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়া।

সেজন্য হতাশা প্রকাশ করেছেন নিজামউদ্দিন চৌধুরী। তার কথা, ‘এটা সত্যিই হতাশাজনক। তারা শুধু সিরিজটা তাদের জন্য আর্থিকভাবে কতটা লাভজনক সেটাই দেখেছে। এর চেয়ে হতাশাজনক আর কী হতে পারে!’

 আর্থিক ক্ষতির আশঙ্কার পরও অনেক সিরিজ আয়োজনে বাধ্য হয় বিসিবি। তাই বিসিবির প্রধান নির্বাহীর প্রশ্ন, ‘আমাদের অনেক হোম সিরিজও তো আর্থিকভাবে লাভজনক হয় না। দ্বিপাক্ষিক অঙ্গীকার রাখার জন্য অনেক দেশকেই আতিথ্য দিতে হয় আমাদের, আর সেই সিরিজগুলো আর্থিকভাবে লাভজনক হয় না সব সময়। যদি বিসিবির সেই সামর্থ্য থাকে, তাহলে আরও বড় ক্রিকেট বোর্ডের কাছ থেকে তেমন প্রত্যাশা করাই যায়।’

গত মাসে আইসিসির সভায় চূড়ান্ত হওয়া ভবিষ্যৎ সফর সূচিতে কিছুটা ‘ফাঁক‘ রেখে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে বাংলাদেশের কোনও সফরই রাখেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড!

এ বিষয়ে সিএ’র এক মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় বাতিল হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর। বিসিবি আর সিএ মিলে নাকি নিয়েছে এমন সিদ্ধান্ত!

 

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম