অভিষেক টেস্টেই বৃষ্টির হয়রানি আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৮, ২২:০৯আপডেট : ১২ মে ২০১৮, ০০:১৭

আইরিশদের ঐতিহাসিক দিনটার প্রতিচ্ছবি বৃষ্টিভেজা মাঠ! অভিষেক টেস্ট মানেই প্রথমের ছড়াছড়ি।  তবে এমন প্রথমের সঙ্গী হতে চায়নি আয়ারল্যান্ড। ম্যালাহাইডে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক অভিষেক টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে!

টেস্ট খেলুড়ে দেশের মাঝে আইরিশরাই প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে অন্যরকম রেকর্ডে।  কোনও টস ছাড়া অভিষেক টেস্টের প্রথম দিন বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত! টানা বৃষ্টিতে কোনও উপায় খুঁজে পাননি আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড উইলিংওর্থ। স্থানীয় সময় ৩ টাতেই পরিত্যক্ত করে দেন প্রথম দিনের খেলা।

ডাবলিনের আকাশে বেশ কয়েক দিন ধরে বৃষ্টির আনাগোনা ছিল। তাই বলে ১১তম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে অভিষেক এই টেস্টকে কোনওভাবেই হতশ্রী করতে চায়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। এই টেস্টকে স্মরণীয় করে রাখতে খরচ হয়েছে প্রায় ১ মিলিয়ন ইউরো। স্টেডিয়ামের প্রায় ৬ হাজার টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। প্রথম দিনের এই ভেসে যাওয়াতে আর্থিক লোকসানের মুখে পড়তে হবে আইরিশ ক্রিকেট বোর্ডকে। তাতে অতৃপ্তি থাকলেও টেস্ট ক্রিকেটের অভিজাত পরিবারে সদস্য হতে পেরে অতৃপ্তি ঘুচে যাওয়ারই কথা!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম