এগিয়ে আনা হলো আইপিএল প্লেঅফ-ফাইনালের সময়

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ১৩:১৬আপডেট : ১৪ মে ২০১৮, ১৩:৫৯

প্লে-অফ, ফাইনালের সময় পাল্টালো এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে আইপিএল প্লে অফ ও ফাইনালের সময়। সাধারণত বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতো আইপিএল। পরিবর্তিত সময় অনুসারে ম্যাচগুলো শুরু হবে সাড়ে ৭টায়।

অবশ্য এই সময় পাল্টানো নিয়ে বিভেদ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। এ সময় পাল্টানো নিয়ে আপত্তি জানান বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। পরিচালকবৃন্দদের প্রধান বিনোদ রায়কে পাঠানো এক ইমেইলে তিনি জানান, আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্যকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। আর এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অনিরুদ্ধ। তিনি প্রশ্ন তোলেন আইপিএল শুরুর আগে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো না।

অবশ্য সাড়ে ৮টায় খেলা শুরুর কারণে বেশিরভাগ খেলাই গিয়ে শেষ হচ্ছে রাত ১২টার কাছাকাছি সময়ে। সেই ভাবনা থেকেই এর সময় আগানোর প্রস্তাব করেন আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন।

আইপিএল প্লে অফ শুরু হবে ২২ মে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২৩ মে এলিমিনেটর, ফাইনাল হবে ২৭ মে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম