ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিট ম্যাথুজ-লাকমল

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৮, ২২:২২আপডেট : ১৭ মে ২০১৮, ২২:২৩

অ্যাঞ্জেলো ম্যাথুজ অনেক দিন ধরে চোটের কারণে শ্রীলঙ্কা দলে খেলতে পারছেন না অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও সুরঙ্গ লাকমল। অবশেষে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিজ্ঞ দুই তারকাকে ফিট পাচ্ছে লঙ্কানরা।

দুজনকেই সফরকারী দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুরুতে তাদের ফিটনেস নিয়ে শঙ্কায় ছিলেন লঙ্কান নির্বাচকরা। সেই শঙ্কা দূর হয় আট দিনের অনুশীলন ক্যাম্প শেষে। ক্যাম্পে দারুণ ছন্দে ছিলেন বলে তাদের ফিটনেসে নিশ্চিত লঙ্কান ম্যানেজমেন্ট। পোর্ট অব স্পেনে সফরের প্রথম টেস্ট শুরু হবে ৬ জুন।

ঢাকায় গত জানুয়ারিতে অ্যাঞ্জেলো ম্যাথুজ সবশেষ ওয়ানডে খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান। চোটের কারণে নিদাহাস ট্রফিতেও খেলা হয়নি।

উল্টো দিকে লাকমল ছিলেন আসা-যাওয়ার মাঝে। চোট অথবা খুব বেশি পরিশ্রমের কারণে তাকে খেলাতে রাজি হয়নি নির্বাচকরা। তার ফেরাতে লঙ্কানদের পেস বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করবে। তবে শ্রীলঙ্কা বোর্ড জানাচ্ছে ম্যাথুজকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলানো হবে আসন্ন সিরিজে। একইভাবে লাকমলের ক্ষেত্রে খেলা প্রতি তার ওপর বাড়তি চাপের বিষয়টিও মাথায় রাখবে শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম