দিল্লির সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৮, ০০:৪৫আপডেট : ১৯ মে ২০১৮, ০০:৪৯

সান্ত্বনার জয় পেয়েছে দিল্লি প্লে অফের দৌড়ে নেই দিল্লি ডেয়ার ডেভিলস। খেই হারিয়ে ছিটকে গেছে যাওয়া দিল্লি সান্ত্বনার চতুর্থ জয় পেয়েছে শুক্রবার। প্লে অফ নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ৩৪ রানে।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনির দল। প্লেঅফ নিশ্চিত হওয়ায় তাদের বর্তমান লক্ষ্য সেরা দুই। তেমন লক্ষ্য অর্জনে তাদের ধাক্কা দিয়েছে দিল্লি। ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করার পর নিয়ন্ত্রিত বোলিংয়েও তাদের আটকে রাখে শেষ পর্যন্ত। রিশাভ পান্ত ৩৮, বিজয় শংকরের অপরাজিত ৩৬ ও হারশাল প্যাটেলের ঝড়ো ১৬ বলের অপরাজিত ৩৬ রানই ছিল উল্লেখযোগ্য।

চেন্নাইয়ের পক্ষে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। জবাবে খেলতে নেমে ওপেনার আম্বাতি রাইডুর ২৯ বলে করা হাফসেঞ্চুরিও কাজে আসেনি চেন্নাইয়ের। এছাড়া আর কেউ প্রতিপক্ষের ওপর চেপে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তারা থামে ১২৮ রানে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ রান করেন। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও অমিত মিশ্র।

পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবদের দল সানরাইজার্স হায়দরাবাদ। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস ও ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় কলকাতা নাইট রাইডার্স। অপর দিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এরপরে ধারাবাহিকভাবে রয়েছে মুম্বাই, বেঙ্গালুরু, রাজস্থান ও পাঞ্জাব। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে দিল্লি ডেয়ার ডেভিলস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম