জার্মান ভক্ত আমজাদের পতাকার দৈর্ঘ্য সাড়ে পাঁচ কি.মি!

মাগুরা প্রতিনিধি
২২ মে ২০১৮, ১০:৫২আপডেট : ২২ মে ২০১৮, ১১:১৫

নতুন পতাকা বানানোর প্রস্তুতি নিচ্ছেন আমজাদ। গত বিশ্বকাপে আলোড়ন ফেলে দিয়েছিলেন মাগুরার আমজাদ হোসেন। তিন কিলামিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা প্রদর্শন করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপকে ঘিরে আবারও নতুন প্রস্তুতিতে ৫৫ বছর বয়সী এই কৃষক। এবার সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা নির্মাণ করছেন জার্মান এই ভক্ত!

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ গত বিশ্বকাপে তিন কিলোমিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা তৈরি করতে জমি বিক্রি করেছিলেন। এবার পতাকার আকার তার চেয়েও বড়। প্রায় সাড়ে পাঁচ কি.মি. পতাকা তৈরি করতে অনেক কষ্ট হলেও তার স্বপ্ন পতাকার দৈর্ঘ্য হবে ২২ কি.মি! সব কিছুর বিনিময়ে হলেও দীর্ঘ এই পতাকা তৈরির স্বপ্ন দেখছেন আমজাদ।

গত বিশ্বকাপে আলোড়ন তুলেছিলেন লম্বা জার্মান পতাকা বানিয়ে। জার্মানির সমর্থক আমজাদ সব দলের সমর্থকদের ছাপিয়ে তার প্রিয় দল জার্মানিকে সবার উপরে মেলে ধরতে চান পতাকা দিয়ে। গত বিশ্বকাপে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা প্রদর্শন করে তিনি সারাদেশে আলোচনায় আসেন। জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানের বাংলাদেশ অবস্থানকারী রাষ্ট্রদূত স্বয়ং আমজাদের বাড়িতে এসে তাকে জার্মান ফ্যান ক্লাবের সম্মানিত সদস্য করে নেন। মাগুরা স্টেডিয়ামে পতাকাটি প্রদর্শনের মাধ্যমে তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

শুধুমাত্র নিখাদ ভালোবাসা থেকেই এমন জার্মানি প্রীতি আমজাদের। সেই স্বীকারোক্তির কথা জানা গেলো তার কথাতেই,  ‘কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকেই এই পতাকা নির্মাণ। গত বার জমি বিক্রি করে তিন কি.মি. দীর্ঘ পতাকাটি তৈরি করেছি আড়াই লাখ টাকায়। এবার নিজের টাকা, কিছু ধারদেনা করে এটির দৈর্ঘ্য বৃদ্ধি বাড়িয়েছি। মেহেরপুরে এর কাজ চলছে। আগামী ৫ জুন ঘোড়ামারা স্কুল মাঠে এটি প্রদর্শন করা হবে।’

এখানেই থেমে থাকতে চান না আমজাদ। নিজের স্বপ্নটাকে বড় করেছেন বিশালাকৃতির ২২ কিলোমিটার পতাকায় চড়ে, ‘আমার স্বপ্ন ২০২২ সাল পর্যন্ত বেঁচে থাকা। যদি থাকি তবে মাগুরা থেকে যশোর সীমান্ত পর্যন্ত ২২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি জার্মান পতাকা প্রদর্শন করবো ঐ বিশ্বকাপে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম