আর্সেনালের কোচ এমেরি?

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৮, ১৩:৩০আপডেট : ২২ মে ২০১৮, ১৩:৩৬

উনাই এমেরি আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পর তার উত্তরসূরির অপেক্ষায় ছিল আর্সেনাল। অপেক্ষা হয়তো খুব বেশি দীর্ঘ হচ্ছে না। প্যারিস সেন্ত জার্মেই থেকে সরে দাঁড়ানো উনাই এমেরিকে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে ওয়েঙ্গারের জায়গায়!

ক্লাবের ভেতরকার খবর প্রার্থীদের নেওয়া সাক্ষাৎকার থেকে পছন্দের শীর্ষে রয়েছেন উনাই এমেরি। ফরাসি লিগে তার সাফল্যই বলে দেয় সব কিছু। দুই মৌসুমে একবার জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, চারটি ঘরোয়া কাপের শিরোপা। এর আগে সেভিয়ার হয়েও সাফল্য ছিল এমেরির। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার জিতেছেন ইউরোপা লিগের শিরোপা।

গত মাসে পিএসজির হয়ে আর চুক্তি নবায়নে রাজি হননি এমেরি। তার জায়গায় পিএসজির কোচ হয়েছেন টুখেল।

আর্সেন ওয়েঙ্গার দীর্ঘ ২২ বছরের কোচিং ক্যারিয়ারকে বিদায় জানানোতেই নতুন কোচের সন্ধানে আর্সেনাল। যার অধীনে আর্সেনাল ঘরে ‍তুলেছে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, সাতটি এফএ কাপ ও দুটি ডাবল।

এই অবস্থায় নতুন কোচ হয়ে এলে ঝামেলায় পড়তে হবে এমেরিকে! খুব বেশি ইংরেজি বান্ধব নন এমেরি। তাই দলের সবার সঙ্গে সম্পর্ক গড়তে বাধা হয়ে দাঁড়াবে এই ভাষা! তারপরেও তাকে নিয়েই দল গোছাতে চাইছে আর্সেনাল। এই সপ্তাহের শেষ দিকে হয়েতো আনুষ্ঠানিক ঘোষণা আসবে তাকে নিয়ে।–বিবিসি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম