কারস্টেনের বৈঠকে সাকিবদের গুরু সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১৫:১৫আপডেট : ২২ মে ২০১৮, ১৫:১৮

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সালাউদ্দিন। ছবি- সৌজন্য। সাকিবদের কোচ খুঁজে দেওয়ার মিশনে বাংলাদেশে অবস্থান করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান গ্যারি কারস্টেন।  গত দুইদিন ধরে সিনিয়র ক্রিকেটারসহ ক্রিকেট পরিচালনায় সরাসরি জড়িত ব্যক্তিবর্গের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন। তার সঙ্গে আলোচনায় বসেছিলেন  বাংলাদেশের সাবেক সহকারী কোচ ও সাকিব-মুমিনুলদের গুরু মোহাম্মদ সালাউদ্দিনও।

সোমবারের মতো মঙ্গলবার সকাল থেকে ব্যস্ততা নিয়ে শুরু হয় গ্যারি কারস্টেনের। সেই ব্যস্ততার সঙ্গী ছিলেন সাকিবসহ বাংলাদেশের অনেক তারকার গুরু বলে পরিচিত সালাউদ্দিন। তার সঙ্গে আধাঘণ্টার মতো বৈঠকে বসেন কারস্টেন।  

কারস্টেনের এসএমএস পেয়ে সকাল ১১ টার মধ্যে হোটেলে আসেন সালাউদ্দিন। প্রায় আধাঘণ্টা আলাপ হয় দুজনের। বোঝাই যাচ্ছে, এই প্রক্রিয়ায় একজন স্থানীয় কোচকে সঙ্গে চান কারস্টেন।

সালাউদ্দিন ছাড়াও তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার এবং দুই ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান।

এদের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও সালাউদ্দিনই কেবল মুখ খুলেছেন। ঠিক কী কারণে এমন বৈঠক জানতে চাইলে বাংলাদেশের সাবেক সহকারী কোচ বলেন, 'আসলে দেখাটা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে। উনি সবাইকেই সময় দিচ্ছেন। কথা বলে বেশ ভালো লেগেছে, তবে উনি কিন্তু আমার সাথে কোচ হিসেবে কথা বলেননি। বরং একজন প্রশাসক হিসেবেই কথা বেশি হয়েছে। অনেক ব্যাপারে কথা হয়েছে, দেশের ক্রিকেট নিয়ে কী করা যায়- এসব নিয়েই বেশি কথা হয়েছে। আমার কাছ থেকে জানতে চেয়েছেন আরো অনেক কিছু।’

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের কোচিংয়ে আলোচিত নাম সালাউদ্দিন। গত বছর তাকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হওয়ার প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু কিছু সময় নিয়ে সিদ্ধান্তে আসলে বিসিবি তখন আগের অবস্থান থেকে সরে আসে।

এছাড়া ঘরোয়া ক্রিকেটেও কোচ হিসেবে সফলতা আছে তার। সালাউদ্দিনের অধীনে ২০১৫ সালে বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল ওই সময় আন্ডারডগের তকমা পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম