ওয়ানডে অভিষেকে নেপালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৮, ১০:৪৯আপডেট : ২৪ মে ২০১৮, ১১:১৩

স্বীকৃত প্রথম ওয়ানডে খেলবে নেপাল। এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল নেপাল। আনুষ্ঠানিক এমন ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে হিমালয়ের এই দেশ। আগামী ১ ও ৩ আগস্ট নেদারল্যান্ডসের সঙ্গে দুটি ওয়ানডে খেলবে তারা। এর আগে দুই দেশই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেই সিরিজ শুরু হবে ২৯ জুলাই।

বিশ্বকাপ বাছাইয়ে ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে নেপাল ও নেদারল্যান্ডস। মার্চে জিম্বাবুয়েতে মুখোমুখি হয়েছিল দুদল। নেদারল্যান্ডস ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। তবে দুই দলকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বিশ্বকাপ বাছাইয়ের টুর্নামেন্টে। 

নেদারল্যান্ডস আগেও ওয়ানডে স্ট্যাটাসের মর্যাদা পেয়েছিল। নিয়ম অনুযায়ী সেটি রক্ষা করতে না পারায় হারিয়েছিল মর্যাদা। ২০১৪ সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ে কানাডার বিপক্ষে খেলেই হারিয়েছিল স্ট্যাটাস। প্রায় ৪ বছর পর আবারও ওয়ানডে খেলতে যাচ্ছে ডাচ দেশটি। ঘরের মাটিতে তারা সবশেষ খেলেছে ২০১৩ সালে। দক্ষিণ আফ্রিকাকে একটি মাত্র ম্যাচে আতিথ্য দিয়েছিল ডাচরা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম