প্রিমিয়ার হকিতে গোল উৎসবের দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ১৯:৫১আপডেট : ২৫ মে ২০১৮, ১৯:৫৬

আবাহনীর ম্যাচের একটি মুহূর্ত। প্রিমিয়ার বিভাগ হকিতে গোল উৎসব করেছে  আবাহনী ও ওয়ারী। আগের ম্যাচে মোহামেডানের কাছে হারের তিক্ত স্বাদ নিয়েছিল আবাহনী। শুক্রবার সোনালী ব্যাংককে ৯-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে জায়ান্টরা। অপর ম্যাচে গোল উৎসব করেছে ওয়ারী। পুলিশ ক্লাবকে হারিয়েছে ৭-১ গোলে।

শুক্রবার মওলানা হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় জয় পায় ওয়ারী। ওয়ারী ক্লাবের পক্ষে জোড়া গোল করেন বিল্লাল হোসেন ও সমীর রায়। একটি করে ফিল্ড গোল করেন অভি, আশিক মাহমুদ ও সুপ্রজিত। পুলিশ ক্লাবের পক্ষে একমাত্র গোলদাতা ছিলেন মাহফুজুর রহমান।

অপর খেলায় আবাহনীর হয়ে ২৪ মিনিটে গোলের সূচনা করেন রোমান সরকার। তার করা দুটি গোলই ছিল ফিল্ড গোল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। একটি করে গোল করেছেন তাজউদ্দিন আহমেদ, তাহের আলী, শৈলেন্দ্র বুন্দেলা, গুনাসেকার মালায়লান ও মোহাম্মদ মহসিন। সোনালী ব্যাংকের পক্ষে একটি গোল করেন দ্বীন ইসলাম ইমন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের