পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২২:০১আপডেট : ২৬ মে ২০১৮, ০০:২০

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন কোর্টনি ওয়ারশ। মুশফিক-তামিমদের ক্যাম্প শুরু হয়ে গেলেও পারিবারিক কারণে দেরিতে ক্যাম্পে যোগ দিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। পুনরায় শিষ্যদের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই কোচ। একই সঙ্গে নিদাহাস ট্রফির মতো আফগানিস্তান সিরিজে শিষ্যদের জ্বলে উঠার অপেক্ষায় ক্যারিবিয়ান কিংবদন্তি।

মিরপুরে শুক্রবার ক্যাম্পের ফাঁকে ক্যারিবীয় এই কিংবদন্তি নিদাহাস ট্রফির পারফরম্যান্সের পুনরাবৃত্তির পক্ষে কথা বললেন, ‘পুনরায় ছেলেদের সঙ্গে যুক্ত হতে পরে আনন্দবোধ করছি। শ্রীলঙ্কায় যেমনটি করেছিল সামনেও আমাদের একই স্টাইলে খেলতে হবে। তবে আমাদের এখনও কিছু কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। যদি বিষয়গুলো কাটিয়ে ওঠতে পারি তাহলে নিজেদের সেরাটা দিতে পারবো।’

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তাদের খাটো করে দেখছেন না ওয়ালশ। তাই বলে নিজেদের শক্তিমত্তাকেও পিছিয়ে রাখছেন না। নিজেদের নিয়েই পূর্ণ মনোযোগী বোলিং কোচ, ‘ওদের মানসম্পন্ন কিছু খেলোয়াড় আছে। তবে আমরা নিজেদের শক্তির দিকেই মনোযোগ বেশি দিচ্ছি। নিজেদের সঙ্গে যায় এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। ওদের নিয়ে ভাববার কিছু নেই।আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সুযোগটা তৈরি হবে।’   

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ভালো রাখতে হবে।ছেলেদের নিজেদের সেরাটাই দিতে হবে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

বোলিং কোচ বলেই বোলিং বিভাগে আরও বেশি ধারাবাহিকতা চান ওয়ালশ। বিশেষ করে পেসারদের নিয়ে তার উদ্বিগ্নতাটা বেশি, ‘বোলিং বিভাগের আরও বেশি ধারাবাহিকতা চাই। বিশেষ করে পেসারদের। বেশ কয়েক সফরে ওরা খুব বেশি ধারাবাহিকতা দেখায়নি। আমি চাই সিরিজের চার পেসারই যেন দাঁড়ায়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম