‘প্রত্যাবর্তনে জেদ কাজ করেছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ১৮:৩৯আপডেট : ৩১ মে ২০১৮, ১৯:০৮

আয়েশা রহমান। ২০১৬ সালে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছিলেন আয়েশা রহমান। এরপর প্রায় দুই বছর ছিলেন সাইড লাইনে। দলে ফেরার প্রতীক্ষায় ছিলেন। প্রতীক্ষাকে বাস্তবে রূপ দিতে পরিশ্রমও করেছেন কঠোর। অবশেষে এর অবসান হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়ে। তাই দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে পেরে রোমাঞ্চিত অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান।

আগামী জুনে মালয়েশিয়াতে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। বুধবার স্কোয়াড ঘোষণার পরদিন মিরপুরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আয়েশা বলেছেন, ‘খবর পাওয়ার পর আমি দারুণ রোমাঞ্চিত। দুই বছর পর দলে ফিরেছি। আমি শক্তভাবে ফিরতে চেয়েছিলাম, যেন আমাকে আর পেছনে ফিরে তাকাতে না হয়।’

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ২১ ম্যাচ খেলেছেন আয়েশা। যেখানে তার সংগ্রহ খুব বেশি নয়-৪২ রান! ওয়ানডে ক্রিকেটে একটি হাফসেঞ্চুরি থাকলেও ২০ ওভারের ক্রিকেটে নেই তেমন কৃতিত্ব। সবমিলিয়ে তার সংগ্রহ ২৬২ রান। তাই এবারের ফেরাটাকে স্মরণীয় করতে দৃঢ় প্রতিজ্ঞ আয়েশা, ‘বাদ পড়াটা আমার জন্য কঠিন ছিল। তাই ভালোভাবে প্রত্যাবর্তন করতে মনের মধ্যে জেদ কাজ করেছিল, যেন ভবিষ্যতে আর কষ্ট না হয়। আগের চেয়ে বেশি ভালো করার চেষ্টা করবো।’

দুই বছর পর ফিরলেও নিজের স্টাইল বদলাবেন না আয়েশা। তবে শটস খেলা বাড়াবেন বলে জানালেন তিনি, ‘যেহেতু এটা টি-টোয়েন্টি ম্যাচ, এখানে পাওয়ার-প্লের ওভারগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে। আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলবো। অবশ্যই বাজে বলগুলো বাউন্ডারিতে পাঠানোর ব্যাপারে তৎপর থাকতে হবে।’

প্রসঙ্গত, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয় দলের টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৩ জুন উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১০ জুন ফাইনালে খেলবে লিগ পর্বের সেরা দুই দল।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম