ফিক্সিং তদন্তে আল জাজিরার সহায়তা চাইলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৮, ২১:১১আপডেট : ০১ জুন ২০১৮, ২১:২৮

ফিক্সিং তদন্তে আল জাজিরার সহায়তা চাইলো আইসিসি ক্রিকেটের ৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচই পাতানো সম্ভব- আল জাজিরার গোপন তদন্তে এমন বক্তব্য দিয়েছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সদস্য মুনাওয়ার। কাতারভিত্তিক সংবাদ সংস্থার এমন প্রামাণ্যচিত্রের পর ঘুম হারাম আইসিসির। তদন্তে তাদের সহায়তা করতে আল জাজিরার দ্বারস্থ হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা 
সহযোগিতার উদ্দেশ্য তথ্য-প্রমাণ দিয়ে আইসিসির তদন্তকে আরও জোরালো করা। এ প্রসঙ্গে আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, ‘আমি আল জাজিরার কাছে অনুরোধ করেছি ফিক্সিং সংক্রান্ত সব তথ্য আমাদের কাছে সরবরাহ করতে।’ শুক্রবার দেওয়া বিবৃতিতে রিচার্ডসন আরও জানান পূর্ণাঙ্গ তদন্তে নামবে আইসিসি, ‘আমরা পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করবো। যেসব অভিযোগ আনা হয়েছে তার প্রমাণে আমরা কোনও কিছুই বাদ রাখবো না। তবে এ জন্যে আমাদের সব তথ্য-প্রমাণ দেখতে হবে।’
আল জাজিরার সাংবাদিক ডেভিড হ্যারিসনের করা এই প্রামাণ্যচিত্রে তিনি দেখিয়েছেন, কীভাবে কিউরেটর পর্যন্ত ফিক্সিং কাণ্ডে জড়িত। নতুন এই বিতর্কে যাদের নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা, ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার রবিন মরিস ও তিন শ্রীলঙ্কান। গল স্টেডিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর থারাঙ্গা ইন্দিকার নামও তদন্তে উঠে এসেছে। তিনি স্বীকার করেছেন পিচ বিকৃতির কথা। ২০১৬ সালে তার কারণে অস্ট্রেলিয়া আড়াই দিনেরও কম সময়ে টেস্ট হেরেছিল। একইভাবে গত বছরের জুলাইয়ে হওয়া টেস্টে ভারত সংগ্রহ করেছিল ৬০০ রান। প্রামাণ্যচিত্র বলছে, দুটি টেস্টের সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত!
ভারতের সংশ্লিষ্টতা এখানেই শেষ নয়। চেন্নাইয়ে হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট এবং গলে হওয়া ভারত-শ্রীলঙ্কার টেস্টে প্রভাব ছিল বাজিকরদের! ২০১৬ সালের ডিসেম্বরে হওয়া ইংল্যান্ড-ভারত টেস্ট, ২০১৭ সালের মার্চে ভারত-অস্ট্রেলিয়ার রাঁচি টেস্ট এবং গত জুলাইয়ে গলে ভারত-শ্রীলঙ্কা টেস্টে এমন প্রভাব ছিল অন্ধকার জগতের।
‘ক্রিকেট’স ম্যাচ-ফিক্সার্স’ শিরোনামের এই তথ্যচিত্রের তদন্তে ভারতের বর্তমান কোনও ক্রিকেটারের নাম সামনে আসেনি। সেখানে বলা হয়, অস্ট্রেলিয়ার অন্তত দুজন ক্রিকেটার রাঁচি টেস্টের ফিক্সিংয়ে এবং চেন্নাই টেস্টে তিনজন ইংল্যান্ডের ক্রিকেটার জড়িত ছিলেন। ইংলিশ ক্রিকেটাররা যদিও এমন অভিযোগ নাকচ করেছেন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ চেয়েছে এ বিষয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম