শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৮, ১৫:৩৫আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৩৬

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে জোকোভিচ পুরোপুরি ছন্দে ফেরার উপলক্ষটাকে আরও কাছে নিয়ে এসেছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ান তারকা। সরাসরি সেটে হারিয়েছেন স্প্যানিশ ফের্নান্দো ভের্দাসকোকে। তার জয়টা ছিল ৬-৩, ৬-৪, ৬-২ গেমে।

এবারের আসরে ৩০তম বাছাই ছিলেন ভের্দাসকো। ফর্মে ফেরার লড়াইয়ে থাকা জোকোভিচ ২০তম বাছাই। যাকে এবারের ফেভারিটের তালিকাতেই ভাবেনি অনেকে! তাই শেষ আটে পৌঁছানোকে অর্জন হিসেবেই দেখছেন তিনি, ‘গত ১৫ মাসে যা হয়েছে সব মাথায় নিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারাকে অর্জন হিসেবে দেখি।’ তাই ফর্মটাকে আরও চূড়ায় নিয়ে যেতে চান জোকোভিচ, ‘স্ল্যামে সব সময়ই ভালো খেলি, এখানে সব সময় ফর্মের চূড়ায় যাওয়ার চেষ্টা করি। আশা করছি সামনে বিষয়গুলো আরও ভালো হবে, কারণ এখানেই থেমে থাকতে চাই না।’

শেষ আট নিশ্চিত হওয়ায় সেখানে তার প্রতিপক্ষ মার্কো চেখিনাতো।

মেয়েদের এককে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ম্যাডিসন কিস। ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন রোমানিয়ার মিহায়েলা বোজারনেসকুকে। শেষ আটে তার প্রতিপক্ষ ইউলিয়া পুতিনসেভা।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম