স্মিথের পর কানাডার টি-টোয়েন্টি লিগে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৮, ১৬:১১আপডেট : ০৪ জুন ২০১৮, ১৬:১৮

ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সবার আগে নাম লিখিয়েছেন নিষিদ্ধ অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভেন স্মিথ। বল টেম্পারিং কাণ্ডে তার অন্যতম সহযোগী ডেভিড ওয়ার্নারও পেলেন তেমন সুযোগ।

মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে উইনিপেগ হকসের হয়ে খেলবেন ওয়ার্নার। টুর্নামেন্ট শুরু হবে ২৮ জুন। চলবে ১৫ জুলাই পর্যন্ত। আইকন ক্রিকেটার হিসেবে থাকা স্মিথ খেলবেন টরোন্টো ন্যাশনালসের হয়ে। এই টুর্নামেন্টের পরেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে ক্লাব ক্রিকেটে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক ডেপুটি অধিনায়ক। তার সঙ্গে সেখানে খেলবেন ক্যামেরন ব্যানক্রফট। সেখানে তারা ডারউইনের সীমিত ওভারের টুর্নামেন্ট স্ট্রাইক লিগে অংশ নেবে। ব্যানক্রফট সেখানে পুরো টুর্নামেন্ট খেলতে চুক্তিবদ্ধ হলেও ওয়ার্নার খেলবেন দুটি ম্যাচ।  

মার্চে দক্ষিণ আফ্রিকায় টেম্পারিং কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ১২ মাস। ব্যানক্রফট পেয়েছেন ৯ মাসের নিষেধাজ্ঞা। -ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক