জিম্বাবুয়ে ক্রিকেটারদের সিরিজ বয়কটের হুমকি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৩:৫৩আপডেট : ০৫ জুন ২০১৮, ১৬:৪০

বকেয়া না পেলে খেলবেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। জুলাইয়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। বোর্ডের এমন আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ২৫ জুনের মাঝে দেনা-পাওনা পরিশোধ না করলে তারা বয়কট করবেন পুরো সিরিজ!

জিম্বাবুয়ের বোর্ডের অবস্থা একেবারেই শোচনীয়। বোর্ড সিকান্দার রাজাদের বেতন, ম্যাচ ফি বকেয়া রেখে দিয়েছে তিন মাসের মতো। গত জুলাইয়ের শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হয়েছে করুণ দশা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়াতে প্রতিবাদের ভাষা হিসেবে অনুশীলনও করছেন না ক্রিকেটাররা।

জুনে নতুন কোচ হিসেবে আসার কথা লালচাঁদ রাজপুতের। তার ১০ জুন আসার কথা। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যেই সম্পর্ক বিরাজ করছে তাতে ফাঁকা নেটই দেখতে হতে পারে নতুন কোচকে।

জিম্বাবুয়ের ক্রিকেটারদের এই সমস্যা চলছে অনেক দিন ধরেই। বোর্ডও নিজেদের দেউলিয়া থাকার কথা বেশ কয়েকবার বলেছে। অথচ আর্থিক লাভের কথা ভেবেই বেশ কয়েক বছর সীমিত ওভারের সিরিজ আয়োজন করেছিল। ফল না হওয়ায় গত ২০১৫ সালে ক্রিকেটাররা সংঘবদ্ধ হয়ে আইনজীবীও নিয়োগ দিয়েছিল।

বিপত্তি বেধেছে যখন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান ফয়সাল হাসনাইন। গত এপ্রিলে তার চলে যাওয়ার পর ক্রিকেটারদের মুখপাত্র হয়ে এই আইনজীবী কার সঙ্গে দেন-দরবার করবেন-এ নিয়েই তৈরি হয়েছে যত ঝামেলা।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দ্রুতই সমস্যা সমাধানে অগ্রসর হবে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, আর্থিক অনটনে থাকাতেই এই জটিলতা। তাই স্টাফদেরও স্যালারি দিতে পারছে না বোর্ড। জানা গেছে, বোর্ডের ঋণের পরিমাণই ১৬১ কোটি ১৩ লাখ ২৩ হাজার পাঁচশো টাকা! 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম