সালমাদের জয়ে তামিমদের বাঁধভাঙা উল্লাস (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৬:০০আপডেট : ১০ জুন ২০১৮, ১৯:৪৮

তামিমদের উল্লাস এশিয়া কাপের ফাইনাল যেন বাংলাদেশ ক্রিকেটের দুঃখ। দুইবার ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি সাকিব-তামিমরা। রবিবার কুয়ালালামপুরেও ফিরে এসেছিল সেই স্মৃতি। পার্থক্য হলো ছেলেরা চাপের কাছে মাথানত করলেও মেয়েরা ছিল বীরবেশে। সালমা-রুমানাদের জয়ে সেই অতৃপ্তি ঘুচেছে তামিমদের। তাই ড্রেসিংরুমে বাঁধভাঙা উল্লাস করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

রবিবার এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে সালমা খাতুনের দল। অথচ ভারতের কাছে ২০১৬ সালে এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাট) হারতে হয়েছিল তামিমদের। সেই ভারতকে যখন বাংলাদেশের মেয়েরা হারিয়েছে, তখন উচ্ছ্বাসের মাত্রাটা বাঁধভাঙা হওয়ারই কথা। হয়েছেও তেমনটা। শেষ বলে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল দুই রান। জাহানারা হালকা টোকা দিয়েই দৌড়ে নেন দুই রান। আর তাতে  ইতিহাস গড়ে ফেলে বাংলাদেশ। ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে মাথায় দিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়নের মুকুট। সপ্তম আসরে এশিয়ার সেরা এখন রুমানারা।

জাহানারা যখন এক রানের জন্য দৌড়াচ্ছেন। ঠিক তখনই ড্রেসিংরুমে থাকা তামিম, লিটন, ইমরুল, সাইফ উদ্দিনরা উৎসাহ দিচ্ছিলেন—‘দুই হবে, দুই হবে….!’ জাহানারা-সালমা ঠিকই দুই রানের জন্য ছুটলেন। তাই জয়ের পর ড্রেসিংরুমে ছিল আনন্দের বন্যা। বাঁধভাঙা আনন্দে সবাই সবাইকে জড়িয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন।

 

তামিমের ফেসবুক পেজে দেওয়া উল্লাসের ভিডিও

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম