নারী ক্রিকেটারদের পুরস্কারের সিদ্ধান্ত সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৬:২৬আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:২০

শিরোপা জয়ের পর নারী ক্রিকেটারদের উল্লাস। ইতিহাস গড়ে বাংলাদেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছে নারী ক্রিকেট দল। ছেলেদের জাতীয় অর্জনে বরাবরই পুরস্কার ঘোষণার রীতি আছে বিসিবির। সেই সালমাদের এমন অর্জনে পুরস্কার থাকবে কিনা এমন সিদ্ধান্তের ব্যাপারে জানা যাবে সোমাবার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান , ‘মেয়েদের ক্রিকেটে এটা অনেক বড় সাফল্য। তারা অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। কাল আমাদের বোর্ড সভা আছে। সেখানে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো।’

অনেকদিন ধরে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে কাজ করছে বিসিবি। আর এই কারণেই এমন সাফল্য বলে দাবি করলেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আগামীতে ভালো খেলতে এই সাফল্য ওদের আরও বেশি অনুপ্রাণিত করবে। মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মেয়েদের জন্য ভারত থেকে কোচ এসেছে। ওদের কোচিং স্টাফও সমৃদ্ধ। সবমিলিয়ে আমাদের চেষ্টার কোন কমতি নেই।’

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নামতে হবে বাংলাদেশকে। সেখানে ভালো খেলতে এই শিরোপা মেয়েদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন সুজন, ‘অবশ্যই এটা একটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে নারী ক্রিকেটের জন্য। আশা করি এই আত্মবিশ্বাস নিয়ে মেয়েরা সামনের টুর্নামেন্টেও ভালো করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম