অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত স্যার রিচার্ড হ্যাডলি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৮, ১১:০৪আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:৩৩

চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ম্যাককালামের পাশে রিচার্ড হ্যাডলি। সর্বকালের সেরা ফাস্টবোলিং অলরাউন্ডার ভাবা হয় তাকে। নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটারের নাম স্যার রিচার্ড হ্যাডলি। একসময় ব্যাট-বলে মাঠ দাপিয়ে বেড়ানো অলরাউন্ডার আক্রান্ত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৬৬ বছর বয়সী এই কিংবদন্তি। 

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘গত মাসে নিয়মমাফিক চেক করতে গেলে অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে তার টিউমারটি সরাতে অস্ত্রোপচার করা হয়েছে।’

শুরুতে খবরটি অস্বস্তিকর মনে হচ্ছিল। তবে স্বস্তিদায়ক খবরও আছে এর সঙ্গে। বিবৃতিতে আরও জানানো হয় তার চিকিৎসায় সফল হয়েছে অস্ত্রোপচার, ‘সার্জারি দারুণভাবে সফল হয়েছে। এরপর থেকে তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে আরও নিরাপদের জন্যে কেমো থ্যারাপি চলবে স্বাভাবিক নিয়মে।’

আশির দশকে মাঠ দাপিয়ে বেড়ানো পেসারদের একজন স্যার হ্যাডলি। ইয়ান বোথাম, কপিল দেব ও ইমরান খানদের সঙ্গে জ্বলে জ্বলে হয়ে আছে তার নাম। সেই হ্যাডলির হাত ধরেই ক্রিকেটের চূড়ায় ওঠা নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়াকে ও ইংল্যান্ডকে প্রথমবার হারের লজ্জা দেওয়ার কৃতিত্ব এসেছে তার গতির ঝড়েই। তাতে তার বোলিং ফিগার ছিল ১৩০ রানে ৭টি উইকেট এবং ১০০ রানের বিনিময়ে ১০ উইকেট! তার হয়ে কথা বলে এই তথ্য- সার্বিকভাবে নিউজিল্যান্ডের টেস্ট জয়ে ১৭৩ উইকেট নিয়েছেন হ্যাডলি।

টেস্ট ক্যারিয়ারে ৮৬ ম্যাচে তার ঝুলিতে ছিল উইকেট ৪৩১টি। যখন অবসরে গিয়েছিলেন তখন এটাই ছিল বিশ্ব রেকর্ড! এছাড়া ২৭.১৬ গড়ে তার রান ছিল ৩ হাজার ১২৪।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম