গ্যাব্রিয়েল কাঁপিয়ে দিলেও লিড বাড়াচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৮, ১২:৫২আপডেট : ১৮ জুন ২০১৮, ১৩:০৭

বল হাতে সফল ছিলেন গ্যাব্রিয়েল।

সেন্ট লুসিয়ায় বল টেম্পারিং বিতর্ক আর টপ অর্ডার ধস দুটোই ছিল লঙ্কানদের সঙ্গী। তাতে দিনেশ চান্ডিমাল নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রতিকূল অবস্থায় লঙ্কানদের সঠিক পথে রেখেছে কুশল মেন্ডিস ও নিরোশান দিকবেলার দায়িত্বশীল ইনিংস। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৪ রান। তাতে ২৮৭ রানের লিড নিয়েছে সফরকারীরা। 

মেন্ডিস আর দিকবেলার দায়িত্বশীল ব্যাটিংয়েই বিপদ সামলেছে শ্রীলঙ্কা। ৪৮ রানে ৪ উইকেট পতনের পর লঙ্কানদের ইনিংস সাবধানে এগিয়ে নিতে থাকেন কুশল। তার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেও ফিরে যেতে বাধ্য হন অধিনায়ক দিনেশ চান্ডিমাল (৩৯)। এরপর ৮৭ রানে ফিরে যান গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে। রোশেন সিলভা (৪৮) এবং শেষ দিকে প্রয়োজনীয় জুটি গড়ে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিকবেলা (৬২)। ক্রিজে আছেন আকিলা ধনঞ্জয় ও সুরঙ্গ লাকমল (৭)।

ক্যারিবীয়দের হয়ে ৫৭ রানে ৬ উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। এই টেস্ট দিয়েই ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেটের বেশি শিকার করেছেন এই পেসার।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম