ব্রিজটাউনে পেসারদের রাজত্ব

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৮, ১১:১০আপডেট : ২৬ জুন ২০১৮, ১১:২৩

হোল্ডার শেষ দিকে তুলে নেন ৪ উইকেট ব্রিজটাউনে চলছে পেসারদেরই রাজত্ব। তৃতীয় দিনে শেষ দিকে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেওয়ার পর সিরিজ জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮১ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। জয় পেতে প্রয়োজন ৬৩ রান।

সিরিজ সমতায় ফিরতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে লঙ্কানদের। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে করা ২০৪ রানের পর লঙ্কানরা গুটিয়ে যায় ১৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ নামলেও অবস্থা ছিল আরও শোচনীয়। লঙ্কান পেসার সুরঙ্গ লাকমল ও রাজিথার বোলিংয়ে গুটিয়ে গেছে ৯৩ রানে। তাতে ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরাও ছিল অসহায়। কুসল মেন্ডিস ২৫ রানে অপরাজিত আছেন। ওপেনার গুনাথিলাকা ২১ রানে বিদায় নেন হোল্ডারের বলে। এই হোল্ডারই তুলে নিয়েছেন ৪ গুরুত্বপূর্ণ উইকেট। একই দিনে বোলারদের রাজত্বে উইকেটের পতন হয়েছে ২০টি। ক্যারিবিয়ানে এক টেস্টে এত উইকেট পতনের ঘটনা এবারই প্রথম। আগে সর্বোচ্চ উইকেট পতন হয়েছে ১৮টি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম