বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয় দলে ফিরলেন হেটমেয়ার

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ১৫:৫৪আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৫:৫৭

শিমরন হেটমেয়ার বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারেননি। কিমো পলও রয়েছেন দলে।

আগের টেস্টের সিরিজে নতুন মুখ হিসেবে ছিলেন উইকেটকিপার জাহমার হ্যামিল্টন। তাকে অবশ্য বাদ দেওয়া হয়েছে এই সিরিজে।  

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। প্রথমটিতে স্বাগতিক উইন্ডিজ জয় পায় ২২৬ রানে আর বৃষ্টির কারণে ড্র হয় দ্বিতীয় টেস্ট। শেষ টেস্টটি আবার শ্রীলঙ্কা জিতে নেয় ৪ উইকেটে।

এই টেস্ট সিরিজ ক্যারিবীয়দের জন্যে সুবর্ণ সুযোগ। টেস্ট র‌্যাংকিংয়ে ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। সেখানে ৭২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে। একটি জয়েই বাংলাদেশকে পেছনে ফেলবে স্বাগতিকরা। ড্র হলে আগের অবস্থানেই থাকবে। বাংলাদেশ দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতলে আগের অষ্টম স্থানেই অবস্থান করবে। তবে সপ্তম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শ্যান ডাওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গাব্রিয়েল , শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিয়েরন পাওয়েল, কেমার রোচ ও ডেভন স্মিথ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম