টাইগারদের সামনে ক্যারিবীয় চ্যালেঞ্জ

রবিউল ইসলাম
০৪ জুলাই ২০১৮, ১৩:৩১আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৩:৪৩

অনুশীলনে বাংলাদেশ দল। ফাইল ছবি। চলছে বিশ্বকাপ ফুটবল। এই ডামাডোলের মাঝেই বাংলাদেশের ক্যারিবীয় মিশন শুরু হচ্ছে আজ থেকে। বুধবার অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন।

এই টেস্টের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর সাদা পোশাকে খেলতে নামছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল টাইগাররা।

নতুন কোন সিরিজ শুরু হওয়ার আগে দুই দলের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করা হয়। অ্যান্টিগায় শুরু হওয়ার টেস্টটিও এর বাইরে নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১২টি টেস্ট খেলেছে। যার মধ্যে ৬টি দেশের মাটিতে আর ৬টি প্রতিপক্ষের মাটিতে। মোট ১২ টেস্টের মধ্যে বাংলাদেশ মাত্র ২টিতে জয়ের মুখ দেখেছে, ৮টিতে হার এবং ড্র করেছে ২টিতে।

মাঠে নামার আগে বাংলাদেশ দলের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সুখস্মৃতি। যদিও ওই সফরে কিছুটা খর্বশক্তির দলে পরিণত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আঞ্চলিক বোর্ডগুলোর দ্বন্দ্বে প্রথম সারির ক্রিকেটাররা সিরিজ বয়কট করলে দ্বিতীয় সারির দলের বিপক্ষেই সিরিজ খেলতে হয় বাংলাদেশকে। তখন টাইগারদের নেতৃত্বে ছিলেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

এমন সুখস্মৃতি সঙ্গে থাকার পরেও ২০১৪ সালের ক্যারিবিয়ান সফরটা ছিল হতাশার। মুশফিকুর রহিমের নেতৃত্বে ২০১৪ সালে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেও বিদেশের মাটিতে বলার মতো তেমন একটা সাফল্য নেই বাংলাদেশের। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলকে প্রমাণ করতে হবে যে, সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য তারা রাখে। হয়তো সাকিবের অধিনায়কত্বের প্রত্যাবর্তন ম্যাচেই বাংলাদেশ বাইরের দেশেও নিজেদের প্রমাণ করতে সক্ষম হবে!

তামিম, সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররদের নিয়ে গড়া বাংলাদেশ দল। এর বাইরে দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারও রয়েছেন।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে উইকেটরক্ষকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে ব্যাটিংয়ে বাড়তি কিছু পাওয়ার আশাতে। ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক সাকিব আল হাসান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বাংলাদেশের ইনিংস গড়ার ক্ষেত্রে মুশফিকের ব্যাটিংয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। সিনিয়র এই চার ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ওপরই নির্ভর করবে বাংলাদেশের স্কোর কতদূর যাবে?

ব্যাটিং নিয়ে চিন্তার তেমন কারণ না থাকলেও বোলিং নিয়ে মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে। ইনজুরি কারণে দলের গুরুত্বপূর্ণ পেসার মোস্তাফিজ নেই টেস্ট সিরিজে। তার অনুপস্থিতিতে আবু জায়েদকে নেওয়া হয়েছে। প্রস্তুতি ম্যাচে ভালোই করেছেন। এ ছাড়া কামরুল ইসলাম রাব্বী, রুবেল হোসেন, শফিউলরা রয়েছেন। আসলে পেস বোলারদের ওপরই আক্রমণের মূল দায়িত্ব থাকবে।

দলের অনুশীলনে কোচ। এদিকে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে বাংলাদেশের। বোলিং অতটা ভালো না হলেও একেবারে খারাপ হয়নি। তামিম-মাহমুদউল্লাহ-সাকিব রান পেয়েছেন। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হলে দিনের শুরুটা ভালো করতে হবে এমনটাই মনে করেন স্টিভ রোডস। তবে সাকিবের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ক্যারিবীয়দের পেস আক্রমণ। জেসন হোল্ডার, কেমার রোচ ও মিগুয়েল কামিন্সের পাশাপাশি দলে আছেন ফর্মে থাকা শ্যানন গাব্রিয়েল। গত কিছুদিন ধরে দারুণ ফর্মে আছেন তিনি। ভয়ঙ্কর এই ফর্ম নিয়েই বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে নামবেন।

নতুন কোচ স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফর। দেশ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সামর্থ্য আছে বলে জানিয়েছিলেন ইংলিশ এই কোচ, ‘টেস্ট সিরিজটা খুব একটা জটিল হবে না। আমরা টেস্ট ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টাই করবো। সেজন্য আমাদের শুরুটা ভালো করতে হবে। সেটা করতে পারলেই বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন ক্রিকেট কোন মহাকাশ বিজ্ঞান নয়। এখানে আপনাকে মাঠের খেলাটা ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে হবে। আমরা চেষ্টা করবো যেন তারা ম্যাচেই ফিরতে না পারে।’

এদিকে অ্যান্টিগা টেস্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমাদের দলটা অনেক ভালো। তবে ম্যাচে কী ঘটবে এ ব্যাপারে আগে থেকে কিছু বলা মুশকিল। আশা করি দারুণ একটা সিরিজ হবে। আমরা এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছি।’

আরও একটি কারণে এই টেস্ট সিরিজিটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের কাছে হেরে গেলে বর্তমান র‌্যাংকিং হারাবে বাংলাদেশ। ৭৫ পয়েন্ট নিয়ে এখন টেস্ট র‌্যাংকিংয়ের আট নাম্বারে আছে সাকিব আল হাসানের দল। ৭২ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিততে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে দেবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ ড্র কিংবা  বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ে আর কোন প্রভাব পড়বে না।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম