এমন ব্যর্থতার কোনও অজুহাত দিলেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১২:৫০আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:০০

 

ভিডিও বার্তায় কথা বলছেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের বিবর্ণ ব্যাটিংয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২১৯ রানে। এমন বাংলাদেশকে দেখে হতাশ ক্রিকেট ভক্তরা। হতাশ দলটির অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল নিজেও। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে থামতে হয়েছে সাকিব-তামিমদের।

প্রথম টেস্টের ব্যর্থতাকে মুছে ফেলতে নতুন করে শুরু করেছে টাইগাররা। দ্বিতীয় টেস্টকে লক্ষ্য করে রবিবার জ্যামাইকাতে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে প্রথম টেস্টের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল। সেখানে অবশ্য কোন অজুহাত দাঁড় করাননি বাঁহাতি ওপেনার। নিজেদের ভুলগুলোই সামনে আনলেন, ‘সবার মতো আমরাও বিস্মিত। আমরা জানি যে গত ম্যাচে আমরা যেমন খেলেছি তার চেয়ে ভালো দল আমরা। যেভাবে খেলেছি তা সত্যিই গ্রহণযোগ্য নয়।’ তাই কোনও অজুহাতের পক্ষপাতী নন তামিম, ‘আমরা কোনো অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছি না। এমন ভরাডুবির জন্য আমাদের ভুলগুলো দায়ী ছিল। আশা করবো আগামী টেস্ট ম্যাচে এরচেয়ে ভালো পারফরম্যান্স করার।’

সামনেই দ্বিতীয় টেস্ট। তাই এই মুহূর্তে অ্যান্টিগা টেস্টের বাজে অভিজ্ঞতা ভুলে যেতে চান তামিম। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই নিজেদের মেলে ধরার প্রত্যয় এখন তামিমের কণ্ঠে। ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হওয়ার আগে জ্যামাইকা টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন দেশসেরা ওপেনার, ‘আমার ও আমাদের দলের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের ওপর বিশ্বাস রাখা। আমাদের বিশ্বাস করতে হবে যে কঠিন পরিস্থিতিতেও আমরা ভালো করতে পারি।’

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে জ্যামাইকায় ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রত্যয় তামিমের, ‘জ্যামাইকাতে ১২ জুলাই থেকে আমাদের দ্বিতীয় টেস্ট শুরু। দলে যে-ই সুযোগ পাই না কেন, আশা করি সবাই চেষ্টা করবে বড় কিছু করতে। আমরা দল হিসেবে আপনাদের একটা ভালো টেস্ট ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব।’

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একশোর নিচে অলআউট হতে পারতো বাংলাদেশ। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লেট অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জুটি গড়েছেন। লড়াই করেছেন বুক চিতিয়ে। তাতে বাংলাদেশের স্কোর ১৪৪ রানে গড়ায়। নুরুল হাসান নিজে খেলেছেন ৬৩ রানের সাহসী এক ইনিংস। সোহানের প্রশংসা করে তামিম বলেছেন, ‘প্রথম টেস্টে সোহান যেভাবে ব্যাট করেছে এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সহায়তা পেয়েছে, তাতে এটা প্রমাণ হয় যে, আমরা যদি উইকেটে টিকে থাকতে পারি, তাহলে ভালো স্কোর করা সম্ভব।’

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম