টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৪:৪০আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:৪৬

অ্যারন ফিঞ্চ ত্রি-দেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফাইনালে পাকিস্তানের কাছে হারলেও চোখ ঝলসানো ব্যাটিংয়ে ছিলেন পাদপ্রদীপের আলোয়। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন এক নম্বরে।

ফিঞ্চ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষেই কয়েকদিন আগে গড়েছেন এই বিশ্বরেকর্ড। ব্যাট হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের ইনিংসটা এখন তারই দখলে। করেছেন ১৭২ রান। বিধ্বংসী এই ইনিংস ছাড়া সিরিজে মোট রান তুলেছেন ৩০৬ রান। যেখানে তার স্কোর ছিল ৬৮, ১৭২, ১৬, ৩ ও ৪৭।

ত্রিদেশীয় সিরিজটিতে আলো ছড়িয়েছেন জয়ী পাকিস্তান দলের ব্যাটসম্যান ফখর জামান। সিরিজে তার স্কোরই বলে দেয় সব কিছু। তার স্কোর ছিল ৬১,৬, ৪৭, ৭৩ ও ৯১ রান। দুর্দান্ত ফর্মে থাকায় ৪৪ ধাপ ঝাঁপ দিয়ে জায়গা করে নিয়েছেন‌ র‌্যাংকিংয়ের দুই নম্বরে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই তার সেরা সাফল্য।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেল রাহুল। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০১ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ভর করেই জয় পায় ভারত। এমন ইনিংস খেলে তিনি জায়গা করে নিয়েছেন তিন নম্বর স্থানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম