ভারতকে জেতালেন কুলদীপ-রোহিত

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ০১:১৯আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৩:৩৬

ভারতের উল্লাসের একটি মুহূর্ত। টেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরুর পর ওয়ানডেতেও ধরে রেখেছে একই ধারা। ব্যাটে-বলে ইংলিশদের পরাস্ত করে তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে তারা জয় পেয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বল হাতে ইংলিশদের নাকানি-চুবানি খাইয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তার ২৫ রানে ৬ উইকেট শিকারে ২৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোনও স্পিনারের এটাই সেরা বোলিং। ইংলিশদের হয়ে মান বাঁচানো ইনিংস খেলেন বেন স্টোকস ও জশ বাটলার। স্টোকস ৫০ রান করেন আর বাটলার করেন ৫৩ রান।

জবাবে ভারত ছিল আগ্রাসী ভঙ্গিমায়। ইংলিশদের ওপর চড়াও ছিলেন ওপেনার রোহিত শর্মা। ১১৪ বলে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ঝড়ো ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছয়। সঙ্গে ৭৫ রানের ইনিংসে খেলেছেন অধিনায়ক কোহলি। যদিও ৭৫ রানে তাকে বাটলারের গ্লাভসবন্দি করান রশিদ। দাপুটে খেলা ভারত ৪০.১ ওভারে দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম