অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নাভিদ নওয়াজ

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ১৩:২৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৩:৩৩

নাভিদ নওয়াজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার নাভিদ নওয়াজ। ইতোমধ্যে তিনি হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে খুলনায় যুব দলটির ক্যাম্পে যোগ দিয়েছেন।

তার যোগ দেওয়া প্রসঙ্গে একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা জানান, ‘পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে আমরা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। আশা করছি বয়স ভিত্তিক দলের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা আমাদের ছেলেদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

এর আগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নওয়াজ। ২০০৯ সালে সেই ভূমিকা পালন ছাড়া শ্রীলঙ্কা ‘এ’ দল ও তাদের নারী দলেরও ভার সামলেছেন। নওয়াজ লঙ্কানদের কোচ হওয়া ছাড়া খেলেছেন শ্রীলঙ্কা জাতীয় দলে। ক্যারিয়ারে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন।

নওয়াজের আগে এই যুব দলটির ভার সামলেছেন ড্যামিয়েন রাইট। গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলটির ভার সামলেছেন ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। এবার অবশ্য তার মেয়াদ বাড়াতে রাজি ছিল না বিসিবি। তাই নওয়াজকে আগামী অনূর্ধ্ব-২০২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে বোর্ড।-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম