রংপুরে হুইলচেয়ার ক্রিকেটের প্রতিভা অন্বেষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ২০:১৫আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২১:১২

হুইলচেয়ার ক্রিকেট দল। রংপুরে শুরু হচ্ছে হুইলচেয়ার ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। আগামী ২০ ও ২১ জুলাই রংপুর জেলা স্টেডিয়ামে মার্কিন দূতাবাস ঢাকার সহযোগিতায় শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম।

এর আয়োজনে রয়েছে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড এবং রাজশাহীর কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা৷ গত এপ্রিল মাসে রাজশাহী বিভাগের পর এবার তারা এসে পৌঁছেছে রংপুর বিভাগে।

হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সংগঠন যারা ২০১৪ সাল থেকে সারা বাংলাদেশে শুধুমাত্র হুইলচেয়ার ব্যবহারকারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তোলা।

ইতোমধ্যে সংগঠনটি জাতীয়ভাবে হুইলচেয়ার ক্রিকেট দলও গঠন করেছে এবং দলটি এরমধ্যে চারটি আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেটে অংশগ্রহণ করেছে। অংশ নিয়ে তিনটিতে শিরোপা এবং একটিতে রানার্স আপ হয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম