ভক্তকে ‘হুমকি’ দিয়ে আবার আলোচনায় সাব্বির

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৮:৪৯

সাব্বির রহমান গত বছর এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল সাব্বির রহমানকে। শাস্তির মেয়াদ শেষ না হতে আবারও বিতর্কে জড়িয়েছেন এই অলরাউন্ডার। এবার সশরীরে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের পর। গায়ানার ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়ার পর সমালোচনার মুখে পড়েন সাব্বির। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে বিতণ্ডায় জড়িয়ে শেষ পর্যন্ত হুমকি দিয়ে বসেন একজনকে। তার এমন আগ্রাসী আচরণের অভিযোগ পৌঁছেছে বিসিবিতেও। জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন তদন্তের কথা, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আচরণ বিধি ভঙ্গের সম্ভাব্য প্রমাণ মিললে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একজন খেলোয়াড় হিসেবে ভক্তদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে তার গাইড লাইন দেওয়া আছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ব্যাপারেও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।’    

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানের এমন আপত্তিকর আচরণ ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহীর মন্তব্য, ‘জনসম্মুখে বিষয়টি চলে আসার পর বোর্ডের কাছেও বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। যদি তেমন আচরণ ভিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যায় তাহলে শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’

সাব্বির যাকে হুমকি দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যায়নরত একজন শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিস্ময়ের সঙ্গে জানিয়েছেন সেই ঘটনার কথা, ‘আমি হতবাক। শুধু পোস্টে আমার অনুভূতি জানিয়েছি। বিষয়টা আমি গুরুত্বের সঙ্গে নিতাম না কিন্তু যখন শারীরিকভাবে হামলার হুমকি দেওয়া হলো তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিষয়টা শেয়ার করি।’

Shabbir Rahaman Roman নামের পেজটি ঘটনার পর পরই ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে। যেটা সাব্বির রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্ট। তাতে ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার।–ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম