পারলেন না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২১:৪৪আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:৫৩



মুশফিকুর রহিম। ধীরে সুস্থে শুরু করে প্রতিরোধ দিয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৮১ রানের জুটি গড়ে পার করেন শতরান। ত্রাস ছড়ানো জুটি ভেঙে দিয়েছেন অ্যাশলে নার্স। ৩৭ রান করে বিদায় নিয়েছেন সাকিব। বিদায় নিয়েছেন মুশফিকও। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান।


গায়ানায় দ্বিতীয় ওয়ানডের ব্যর্থতা ঝেরে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের। সেন্ট কিটসে তাই টানা তৃতীয়বার টস ভাগ্য সহায় ছিল মাশরাফি বিন মুর্তজার। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ধীর-স্থির ভঙ্গিতে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

দশম ওভারে অধিনায়ক জেসন হোল্ডার আসার পর থিতু হতে পারেননি ওপেনার এনামুল। তুলনামূলক ধীর স্থির খেলতে থাকা এনামুল হোল্ডারের শর্ট বলে অতি সাধারণভাবে হুক করেন। তাতে মিড অনে জমা পড়েন কিয়েরন পাওয়েলের হাতে। ধীরে খেলতে থাকা এনামুলের ৩১ বলে সংগ্রহ ছিল ১০ রান!
১৩তম ওভারে সুযোগ দিয়েছিলেন তামিম ইকবাল। দেবেন্দ্র বিশুর স্পিনে বল ভাসিয়েছিলেন মিডউইকেটে। বল আঙুলে ছুয়েছিলেন হেটমেয়ার। পুরোপুরি আয়ত্ত্বে আনতে পারেননি সেই বল। তাতে সুযোগের পুরো সদ্ব্যবহার করছেন ওপেনার তামিম। পূরণ করেছেন ৪৩তম হাফসেঞ্চুরি। তামিম ব্যাট করছেন ৮৯ রানে।
এনামুল ফিরলে সাকিব নেমে রানের চাকা আরও সচল করেন। ধীরে-সুস্থে খেলে এই জুটি এগিয়ে নিতে থাকে বাংলাদেশকে। ৮১ রানের জুটি গড়েন দুজন। ত্রাস ছড়ানো জুটি ভেঙে ক্যারিবীয় শিবিরে স্বস্তি ফেরান অ্যাশলে নার্স। ২৫.৩ ওভারে স্লগ সুইপ করার চেষ্টা করেন সাকিব। বল টপ এজ হয়ে জমা পড়েন ডিপ স্কয়ারে থাকা কিমো পলের হাতে।
তার বিদায়ের পর মুশফিক নেমেছিলেন মাইলফলক ছোঁয়ার আশায়। আর ২০ রান করলে ষষ্ঠ উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রানের তালিকায় পেছনে ফেলতেন ইংলিশ উইকেট কিপার অ্যালেক স্টুয়ার্টকে। দুর্ভাগ্য স্কুপ করতে গিয়ে বোল্ড হন নার্সের বলে। বিদায় নেওয়ার আগে করেন ১২ রান। সব ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ৮ হাজার ৫৫০। স্টুয়ার্টের সংগ্রহ ৮ হাজার ৫৫৭ রান। 
বিদেশের মাটিতে পঞ্চম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তৃতীয় ওয়ানডেতে তাই অপরিবর্তিত একাদশ রেখে বাংলাদেশ। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ দুটি পরিবর্তন এনেছে। কিয়েরন পাওয়েল ও শেলডন কট্রেল ঢুকেছেন দলে। বাদ পড়েছেন জেসন মোহাম্মদ ও আলজারি জোসেফ।
বল হাতে আক্রমণের শুরুটা করেন ডাক পাওয়া শেলডন কট্রেল। বার বার রান আপ নিতে গিয়ে খেই হারিয়েছেন। তাতে বেশ কিছু অতিরিক্ত রান দিয়ে বাংলাদেশের স্কোর বোর্ড সমৃদ্ধ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম