এশিয়া কাপের নতুন সূচি চায় ভারত?

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১৩:৪১আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৬:২২

এশিয়া কাপের সূচি নিয়ে অসন্তুষ্ট ভারত। এমনিতে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ভালো নয়। শীতল সম্পর্কের আঁচটা রয়েছে ক্রিকেটেও। তাই দ্বিপক্ষীয় সিরিজ বাদে বৈশ্বিক টুর্নামেন্টেই দেখা হয় দু দলের। এবার সেখানেও দেখা দিয়েছে নতুন বিতর্ক। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সূচি নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপের সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর। তার আগের দিন ১৮ সেপ্টেম্বর বাছাই পর্ব পার করে আসা প্রতিযোগীর সঙ্গে ম্যাচ রয়েছে কোহলিদের। তাতেই যত আপত্তি বিসিসিআই-এর। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সূচিটা বিবেচনাহীন হয়েছে। মনে হয়েছে মাথা খাটানোর প্রয়োজন পড়েনি। এটা কীভাবে সম্ভব আজকে একটা ম্যাচ খেলে পরের দিন পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে?’

পাকিস্তানের অবশ্য তেমন জটিলতায় পড়তে হয়নি। ১৬ সেপ্টেম্বর তাদের ম্যাচ আরেক কোয়ালিফায়ারের বিপক্ষে। দুই দিন বিরতি দিয়ে খেলতে হবে ভারতের বিপক্ষে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সেই কর্তা, ‘পাকিস্তানের দুই দিনের বিরতি আছে। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সূচি নতুন করে করতে হবে। আয়োজকদের জন্যে এটা হয়তো টাকা উপার্জনের উপায়। আর আমাদের ক্ষেত্রে সূচিতে সমতা রক্ষা করাই গুরুত্বপূর্ণ।’

এই সূচি দেখে সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। একেবারে এশিয়া কাপ বয়কটের কথা বলেছেন কোহলিদের। সূচি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘আমি সূচি দেখে বিস্মিত হয়েছি। আজকাল কে ব্যাক-টু ব্যাক ম্যাচ খেলে? এশিয়া কাপ নিয়ে এত মায়া কান্নার তো কিছু দেখি না। এশিয়া কাপ খেলার প্রয়োজন নেই।’ –হিন্দুস্তানটাইমস। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম