রোনালদোর দল-বদল অসম্ভব মনে হয়েছিল কিয়েল্লিনির

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১৪:৫১আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৪:৫৪

সতীর্থ দিবালার সঙ্গে হাত মেলাচ্ছেন রোনালদো জুভেন্টাসে ক্রিস্তিয়ানো রোনালদোর দল-বদলের খবর প্রথমে বিশ্বাস হয়নি জর্জিও কিয়েল্লিনির। শুরুতে তার কাছে এটা মনে হয়েছিল স্রেফ গুজব!  

সাক্ষাৎকারে জুভেন্টাস ডিফেন্ডার জানালেন তার সন্দিগ্ধতার কথা, ‘যখন আমি রোনালদোর প্রসঙ্গে শুনেছিলাম, তখন বন্ধুদের বলেছিলাম- নাহ, এটা অসম্ভব।’

কিয়েল্লিনির মতো অনেকের কাছেই অবাস্তব মনে হয়েছিল এমন খবর। কারণ তার ওপর ভর করেই চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে ঘটনার সত্যতা মেনে কিয়েল্লিনি জানালেন রোনালদোর মতো এমনই এক চ্যাম্পিয়ন প্রয়োজন ছিল জুভেন্টাসের, ‘জুভেন্টাস ধীরে ধীরে উন্নতি করছে। রোনালদোর মতো একজন চ্যাম্পিয়নকে আমাদের প্রয়োজন।’

অসম্ভবকে সম্ভব করে রোনালদো এখন জুভেন্টাসের। তাকে পেয়ে রোমাঞ্চের কথা গোপন করেননি ইতালীয় এই ডিফেন্ডার, ‘আমরা রোমাঞ্চিত। আমরা বিশেষ করে ক্লাবের সব বিভাগ তার সঙ্গে কাজ করতে ও উন্নতি করতে মুখিয়ে আছে। আমরা আশা করছি লক্ষ্য অর্জনে সে আমাদের সহায়তা করতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী