এখনই দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১১:১৪আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১২:০১

গোলাপি বলে খেলতে সময় চায় বিসিবি। বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অথচ সাফ না করায় আগামী বছরে নিউজিল্যান্ড সফরে গোলাপি বলের টেস্ট আর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের আরও এক বছরের মতো সময় প্রয়োজন!

গোলাপি বলে টেস্ট খেলতে প্রয়োজন ঘরোয়া ক্রিকেটের ভিন্ন কাঠামো। যেখানে ঘরোয়া ক্রিকেট খেলা হবে ফ্লাড লাইটে। বাংলাদেশ এখনও সেই রীতি চালু করেনি। ভারতে চালু থাকলেও বাংলাদেশ, ভারতই একমাত্র দল যারা এখনও আলোর নিচে আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলার ক্ষেত্রে বিন্দু মাত্র আগ্রহী নয়। টেস্টের নবীন সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান মাত্রই টেস্ট খেলা শুরু করেছে। জিম্বাবুয়েরও রয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা।

এর ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী নিজেদের প্রস্তুতি না থাকার কথাই তুলে ধরলেন এভাবে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাবের পর আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলাম। আমরা বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছিলাম। কিন্তু আমাদের ছেলেদের দিবা-রাত্রির টেস্ট খেলার সুযোগ হয় না ঘরোয়া ক্রিকেটে। সেই বোধ থেকেই আমরা এই মুহূর্তে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হইনি।’

বিসিবি চাইছে ঘরোয়া ক্রিকেটে চারদিনের ম্যাচে এর প্রয়োগটা আগে ঘটুক। এরপর ঘরোয়া কোনও সিরিজে একটি ম্যাচ দিবা-রাত্রিতে খেলবে বাংলাদেশ।

যারা এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেছে তারা আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচে প্রস্তুতি সেরেই এসেছে। অস্ট্রেলিয়া ২০১৫ সালে প্রথম গোলাপি বলে টেস্ট খেলার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫টি দিবা-রাত্রির ম্যাচ খেলেছে। ইংল্যান্ডেও উদ্বোধনী ম্যাচ খেলার আগে কাউন্টিতে ১১ ম্যাচ খেলেছে।

ভারত এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেললেও আনুষ্ঠানিকভাবে এখনও এই ফরম্যাটে নিজেদের জানান দেয়নি। বাংলাদেশও চাইছে এই মডেল অনুসরণ করতে। সেই কথা মনে করিয়ে নিজাম উদ্দীন জানান, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে টেস্ট খেলতে চাই। এরপরেই ঘরের মাঠে একটি টেস্ট আয়োজন করবো গোলাপি বলে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ছেলেরা ফিরলে আমরা পলিসি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবো।’-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম