এজবাস্টনে জয়ের সুবাস পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ০০:৪২আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০০:৫১

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে প্রতিরোধ গড়ছেন কোহলি। ইংল্যান্ডের হাজারতম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ফেলেছে বিরাট কোহলির দল।

আগের দিন ২২ রানের লিড নিয়ে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। বিদায় নেন অ্যালিস্টার কুক। তৃতীয় দিনও স্বস্তিদায়ক ব্যাটিং উপহার দিতে পারেনি ইংলিশরা। পেসার ইশান্ত শর্মা ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে কাবু হয়ে গেছে তৃতীয় দিন। প্রতিরোধ বলতে স্যাম কুরানের ৬৩ রানই ছিল ইংলিশদের আলোচিত ইনিংস। তাতে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানই করতে পারে ইংল্যান্ড।

ইংলিশদের গুটিয়ে দিতে বল হাতে অগ্রণী ছিলেন ইশান্ত শর্মা। ১৩ ওভারে ৫১ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। অশ্বিন ২১ ওভারে নেন তিনটি। আর দুটি নেন উমেশ যাদব।

লক্ষ্য বিশাল না হলেও ভারতের জয়ের পথটা যে সহজ হবে না তার প্রমাণ দিয়েছে ইংলিশরা। ৭৮ রানে তুলে নিয়েছে ৫টি উইকেট। যদিও বেদিশা ইনিংসের হাল ধরে আছেন আগের ইনিংসে আলো ছড়ানো বিরাট কোহলি। ইংলিশদের পথে কাঁটা হয়ে ব্যাট করছেন ৪৩ রানে। সঙ্গে ১৮ রানে ব্যাট করছেন দিনেশ কার্তিক। ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১১০ রান। জয় পেতে আরও প্রয়োজন ৮৪ রান। তাই চতুর্থ দিন ইংল্যান্ড পথের কাঁটা সরাতে না পারলে জয়টা নিশ্চিত করবে ভারত।

যদিও বল হাতে ইংলিশদের পেসাররা ছিলেন বেশ সফল। দুটি নেন স্টুয়ার্ট ব্রড। একটি করে নেন জেমস অ্যান্ডারসন, স্যাম কুরান ও বেন স্টোকস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম