বেতন বাড়লো সরফরাজ-আমিরের

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১৩:২৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৩:২৯

সরফরাজ রয়েছেন এ ক্যাটাগরিতে বেতন কাঠামো নতুন করে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের তুলনায় নতুন কাঠামোতে বেতন বাড়ছে ২৫ থেকে ৩০ শতাংশ। সবচেয়ে বেশি বেতন বেড়েছে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের।

‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আজহার আলী, অধিনায়ক সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, বাবর আজম ও মোহাম্মদ আমির। নতুন কাঠামো অনুযায়ী তাদের মাসিক বেতন দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, টেস্ট ব্যাটসম্যান আসাদ শফিক। রয়েছেন ফখর জামান, হাসান আলী, শাদাব খান ও ফাহিম আশরাফ। এই ক্যাটাগরির বেতন ৩ লাখ ৭৭ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হারিস সোহেল, ইমাম উল হক, মুহাম্মদ নওয়াজ, উসমান শিনওয়ারি, শান মাসুদ ও ইমাদ ওয়াসিম। তাদের বেতন ধরা হয়েছে আড়াই লাখ টাকার কিছু বেশি।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন রুম্মন রঈস, আসিফ আলী, রাহাত আলী, উসমান সালাউদ্দিন, হুসেইন তালাত। এই ক্যাটাগরির বেতন ১ লাখ ৩০ হাজার টাকার কিছু বেশি। ক্যাটাগরি ই-তে রয়েছেন বিলাল আসিফ, সাদ আলী, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাহিবজাদা ফারহান, মির হামজা। এই গ্রুপের বেতন ৬৮ হাজার টাকার কিছু বেশি।

শুধু বেতনের ক্ষেত্রেই নয়, ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন ম্যাচ ফির ক্ষেত্রেও। আগের তুলনায় ম্যাচ ফি বেড়েছে ২০ শতাংশ। নতুন এই কাঠামো চলবে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকায় রয়েছেন ৩৩জন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম