স্টোকসের বিরুদ্ধে নতুন অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১৫:০২আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:১৫

ব্রিস্টলের আদালতে বেন স্টোকস। নাইট ক্লাবে মারামারির ঘটনায় আবার আদালতে হাজিরা দিতে হয়েছে বেন স্টোকসকে। শুনানি শুরু হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকা হচ্ছে না ইংলিশ অলরাউন্ডারের। তবে শুনানিতে জানা গেলো আরও নতুন তথ্য। স্টোকস শুধু মারামারি করেননি সেদিন। ব্যঙ্গ করেছিলেন দুই সমকামীকে। আত্মরক্ষার যে কৌশলের কথা বলছেন তাতে পাওয়া যাচ্ছে উগ্র কিছুর আভাস!

স্টোকস বার বার অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিপক্ষ আইনজীবী জানিয়েছেন আত্মরক্ষায় খুব বেশি উগ্র আচরণ করেছেন স্টোকস। একজনের পেছনে সিগারেট চেপে ধরেছিলেন। সোমবার ব্রিস্টলের কোর্টে হাজিরা দেওয়ার পর এসব তথ্যই জানা গেছে। সঙ্গে অপর অভিযুক্ত রায়ান হেল ও রায়ান আলী।

প্রথম দিনের শুনানিতে জানা যায়, গত সেপ্টেম্বরে স্টোকস ও তার সতীর্থ অ্যালেক্স হেলস নাইট ক্লাব ছেড়ে গিয়েছিলেন রাত পৌনে একটায়। যদিও আচমকা আবার ২টার পর ফিরে আসেন একই ক্লাবে। ততক্ষণে ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল। স্টোকস নাছোড়বান্দার মতো প্রবেশের জোর চেষ্টা করলেও বাউন্সার বুঝিয়ে বলেন যে ক্লাব আপাতত বন্ধ।

স্টোকস অবশ্য স্বাভাবিক কোনও আচরণ করেননি সেদিন। আদালতে বলা হয় এরপর হতাশায় আরও উগ্র মেজাজে ছিলেন। আর এটাই ছিল ঘটনার সূত্রপাত। অপমান করেন ক্লাবের বাউন্সার অ্যান্ড্রু কানিংহামকে। সেই কানিংহাম জানান স্টোকসের নজর এরপর চলে যায় দুজন সমকামীর দিকে। সেখানে তাদের কণ্ঠ নকল করে ব্যঙ্গ করেন। যা ছিল অপমানজনক। আর এই আচরণই সব কিছুর আবহ তৈরি করেছে বলে জানানো হয় আদালতে! আদালতের কার্যক্রম এখনো চলছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম