ক্রিকেটকে হুমকিতে ফেলছে টেম্পারিং-স্লেজিং: রিচার্ডসন

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১৬:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:৩৮

ডেভিড রিচার্ডসন অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রিকেট নিয়ে ভাববার নতুন খোরাক যুগিয়েছে। চেতনা বিরোধী হওয়ায় এমন কাণ্ড ক্রিকেটের জন্যে হুমকি স্বরূপ বলেই মনে করেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের অখেলোয়াড়ি মনোভাব, স্লেজিংয়েরও সমালোচনা করেছেন।

লর্ডসে এমসিসির স্পিরিট অব ক্রিকেট বিশেষ ভাষণ দিতে অংশ নিয়েছিলেন রিচার্ডসন। সেখানে চলমান টেম্পারিং বিতর্ক ও ক্রিকেটের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আইসিসির প্রধান নির্বাহী। তিনি মনে করেন, ‘ক্রিকেটের ডিএনএ নির্ভর করে সততার ওপর।’ কিন্তু কেন এই সততার প্রসঙ্গ? এর ব্যাখ্যা পরিষ্কার করেছেন রিচার্ডসন, ‘সম্প্রতি আমরা অখেলোয়াড় সুলভ আচরণ দেখতে পাচ্ছি। যেগুলো বিপদ বাড়াচ্ছে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।’

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের নির্লজ্জ ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।  বল টেম্পারিংয়ের প্রতারণামূলক কাণ্ড আঙুল দিয়ে দেখিয়েছে কোথায় সব গলদ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসিও বিষয়টি দেখছে সেভাবে, ‘ যেই বার্তা পেয়েছি সেটা পরিষ্কার, প্রতারণা প্রতারণাই। আর এর জন্যে আমরা কাজ করতে আসিনি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম