সিপিএলে মাহমুদউল্লাহদের জয়

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১১:০০আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১২:৫৯

বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়েছে ৪২ রানে।

শুরুতে টস জিতে ব্যাট করে সেন্ট কিটস। শুরুটা হোঁচট খেয়ে করলেও ডেভন থমাসের ঝড়ো ৫৮ ও শেষ দিকে কার্লোস ব্র্যাথওয়েটের ১৫ বলে করা ৪১ রান দল এনে দেয় বিশাল সংগ্রহ। ৭ উইকেটে তারা পায় ২০৩ রানের পুঁজি।

দলের জয়ের দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবার সুযোগ পেয়ে করেছেন ১৬ রান। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান সুনিল নারিন। ১০ বলের ইনিংসে ১টি চার ও ১টি ছয় মারেন মাহমুদউল্লাহ।

জবাবে খেলতে নেমে ত্রিনবাগো পেরে ওঠেনি। প্রতিপক্ষের বোলিংয়ে খেই হারিয়ে ৮ উইকেটে করেছে ১৬১ রান। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত ছিলেন কেভন কুপার। এছাড়া ৪১ রান করেন ড্যারেন ব্রাভো।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও কিছু করে দেখাতে পারেননি মাহমুদউল্লাহ। ১ ওভার বল করে ৫ রান দিয়েছেন। তার দলের হয়ে দুটি নেন কার্লোস ব্র্যাথওয়েট, বেন কাটিং ও জেরেমিয়াহ লুইস। ম্যাচসেরা হন ৫৮ রান করা থমাস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম