বারবাডোজের জয়ে ভূমিকা রাখলেন ‘নিষিদ্ধ’ স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১৫:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:০৬

স্টিভেন স্মিথ। বল টেম্পারিংয়ে নিষিদ্ধ থাকায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যোগ্যতা নেই স্টিভেন স্মিথের। আইপিএলেও নিষিদ্ধ রয়েছেন। স্বীকৃত লিগ বলতে সিপিএল খেলার সুযোগ পেয়েছেন এবার। সেখানে তার প্রথম ম্যাচে বারবাডোজ ট্রাইডেন্টসের জয়ে ভূমিকা রাখলেন ৪১ রানের ইনিংস খেলে।

অভিষেক ইনিংসটাতে দায়িত্বশীলতার সঙ্গে খেলেছেন স্মিথ। ১১ রানে দুই উইকেট পড়ে গেলে শাই হোপ আর স্মিথ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্মিথ ৪১ রানে বিদায় নিলে ততক্ষণে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় তার দল বারবাডোজ। হোপ ৮৮ রান করেন। এই দুজনের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮৫ রান তোলে তার দল। জবাবে গায়ানা আমাজন ওয়ারিয়র্স করতে পেরেছে ৮ উইকেটে ১৫৫ রান।

স্মিথের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত বারবাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। তার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে অনেক কিছু নিতে চান বারবাডোজ অধিনায়ক, ‘সত্যি করে বললে ওর অভিজ্ঞতা কাজে দিয়েছে। মাঠে আমরা জ্ঞানের সম্ভারে পূর্ণ একজনকে পাশে পেয়েছি। স্মিথ সফল অধিনায়ক ছিল, সে আমাদের সঙ্গে অনেক কিছুই ভাগাভাগি করেছে।’

১২ মাসের নিষেধাজ্ঞায় থাকা স্টিভেন স্মিথ কিছুদিন আগে খেলেছেন কানাডিয়ান লিগে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম