কিছু না করেই বিরল রেকর্ড আদিলের!

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১৬:৫৫আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫৫

আদিল রশিদ টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ডের সঙ্গী হলেন ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ। এমনই এক রেকর্ড যেখানে কোনও কিছুই করা লাগেনি ইংলিশ ফ্রন্ট লাইন স্পিনারের! লর্ডসে একটি টেস্ট পার করেছেন ব্যাটিং-বোলিং ছাড়াই! একই সঙ্গে ভূমিকা রাখনেনি কোনও ডিসমিসালেও।

এখন পর্যন্ত ২ হাজার ৩১৫টি টেস্ট খেলা হয়ে গেছে। বিরল এমন রেকর্ডে নাম লিখিয়েছেন মাত্র ১৩জন। রশিদকে সহ মোট ১৪!

লর্ডসে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্পিনারদের কিছুই করা লাগেনি। প্রথম ইনিংসে ইংলিশ পেসেই কাবু হয়ে ভারত গুটিয়ে যায় ১০৭ রানে। ৩৫.২ ওভারে ভারতকে গুটিয়ে দিতে ব্যবহৃত হয়েছে চার পেসার।

দ্বিতীয় ইনিংসেও বহাল ছিল পেসারদের দাপট। ৪৭ ওভারে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও স্যাম কুরানের বোলিংয়ে ভারত গুটিয়ে যায় ১৩০ রানে! পুরো দুই ইনিংসে আউট ফিল্ডে প্রায় অলস সময় কাটিয়েছেন আদিল রশিদ।

প্রথম ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাটিং করে তখনও প্রয়োজন পড়েনি তার। ইংলিশরা ৭ উইকেট হারিয়ে ৩৯৬ রান করে। রশিদের পরে নামার কথা থাকলেও ততক্ষণে ডিক্লেয়ার হয়ে যায় প্রথম ইনিংস।

গ্যারেথ ব্যাটি আশ্চর্যজনকভাবে এই রেকর্ডের সব শেষজন ছিলেন ইংল্যান্ডেরই একজন। তাও আবার লর্ডসেই! বিনাকাজে পুরো টেস্ট পার করে দেওয়া এই ক্রিকেটারটি ছিলেন গ্যারেথ ব্যাটি।

আর বিরল সেই রেকর্ডে যুক্ত হয়ে বাংলাদেশেরই নাম। ২০০৫ সালে বাংলাদেশকে আতিথ্য দিয়েছিল ইংল্যান্ড। সফরকারীদের ১০৮ ও ১৫৯ রানে গুটিয়ে দেওয়ায় আর প্রয়োজন পড়েনি অফ স্পিনার ব্যাটির। ইংল্যান্ড একবারই পুরো ইনিংসে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল ৫২৮ রানে।-আইসিসি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম