নতুন বিতর্কে সালাহ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ১২:২৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১২:৩৫

মোহাম্মদ সালাহ। ইংলিশ লিগ শুরুর পর পর নতুন বিতর্কে জড়িয়ে আলোচনায় মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকার ট্র্যাফিক আইন ভঙ্গ করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে দেখা গেছে নিজের গাড়ি চালানো অবস্থায় চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করতে! তখন তাকে ঘিরে ছিল তার ভক্তকুল। 

টুইটারে তারকা খেলোয়াড়ের এমন ভিডিও নিয়ে হচ্ছে তোলপাড়। এমন ভিডিও দেখার পর সালাহর ক্লাব লিভারপুলও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তবে এমন ভিডিও নজরে আসার পর ক্লাব স্বপ্রণোদিত হয়ে যোগাযোগ করেছে মার্সিসাইড পুলিশের সঙ্গে। তারা জানিয়েছে, এই সংক্রান্ত সব কিছুর ব্যবস্থা নেওয়া হবে অভ্যন্তরীণভাবেই! যদি তেমনটি হয় তাহলে শাস্তির মুখোমুখি হতে পারেন মিশরীয় ফরোয়ার্ড!

লিভারপুল ক্লাবের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘ক্লাব ও সালাহর সঙ্গে আলোচনার পরই মার্সিসাইড পুলিশকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। একই সঙ্গে ভিডিওটি যখন ধারণ করা হয়েছে সেই পরিবেশটিও তাদের নজরে আনা হয়েছে।’

আপাতত ক্লাব ও সালাহ এ নিয়ে কোনও মন্তব্য করবে না বলেও জানান সেই মুখপাত্র।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম