দর্শক খরায় ভুগলো রোনালদোহীন রিয়াল

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১৩:৩৪আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৩:৫৯

প্রায় ফাঁকা ছিল স্টেডিয়াম মৌসুমটায় রোনালদোহীন রিয়াল মাদ্রিদ কেমন করবে তা আগাম জানা না গেলেও ভিন্ন কিছুর জানান দিলেন দর্শকরা। দশ বছরে এবারই প্রথম সান্তিয়াগো বার্নাব্যু ছিল প্রায় অর্ধেক খালি! এক সময়ে দর্শকে টইটুম্বুর থাকা ৮১ হাজারের বেশি আসনধারী বার্নাব্যুতে রবিবার উপস্থিত ছিলেন ৪৮ হাজার ৪৬৬ জন!

সবশেষ যখন এমনটি হয়েছিল যখন তখন রিয়ালে আসেননি রোনালদো। টানা হারের বৃত্তে থাকা রিয়াল মাদ্রিদ তখন ছিল দিশাহীন। এমনই দীনতা ছিল যে ক্লাসিকোতে পেপ গার্দিওলার বার্সেলোনার কাছে বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় মাদ্রিদ। ম্যাচটি রিয়াল হেরে গিয়েছিল ৬-২ গোলে। ঠিক এরপর থেকে রিয়াল মাদ্রিদের ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নেন দর্শকরা।

এমন দশার পর বিবর্ণ রিয়াল মাদ্রিদে রং ফেরে ক্রিস্তিয়ানো রোনালদো ঠিকানা বদল করলে। সেই হারের পর বিশ্ব রেকর্ড ফিতে চুক্তিবদ্ধ করানো হয় পর্তুগিজ তারকাকে। ২০০৯ সালের জুনে তার আগমনের পর সব দিক দিয়ে রমরমা ছিল লস ব্লাঙ্কোসরা। আর এখন জুভেন্টাসে রোনালদোর চলে যাওয়ার পর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার একটুখানি ঝলক দেখা গেলো রিয়ালের লা লিগার উদ্বোধনী ম্যাচে!

গ্যারেথ বেলের নৈপুণ্যে গেতাফের বিপক্ষে দারুণ জয় পেলেও আক্রমণে রোনালদোর মতো বারুদ ঠাসা ঝলক দেখানোর মতো কাউকে এখনও ভেড়ায়নি রিয়াল মাদ্রিদ। কাগজে কলমে রোনালদোর বিকল্প পাওয়া যাবে কিনা সেটাও আলোচনার দাবি রাখে। কারণ স্প্যানিশ জায়ান্টদের হয়ে রেকর্ড ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করার কৃতিত্বটা রোনালদোরই। যদিও কোচ লোপেতেগিকে ভরসা রাখতে হচ্ছে মার্কো আসেনসিও, কারিম বেনজিমা ও বেলের ওপর! সামনের দিকে তারা দর্শককে মাঠে টানতে পারেন কিনা সেটাই এখন দেখার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম