টানা দ্বিতীয় ম্যাচ জিতলো কাবাডি দল

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১৫:৩২আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৯:২৫

বাংলাদেশ কাবাডি দল। এশিয়ান গেমসের কাবাডিতে ভালো কিছুর আশা এখনও জিইয়ে রেখেছে বাংলাদেশের পুরুষ দল। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে লাল সবুজের দল। শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ২৯-২৫ পয়েন্টে।

প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মঙ্গলবার। শ্রীলঙ্কা চোখ রাঙানি দিলেও বাংলাদেশ শেষ পর্যন্ত নড়বড়ে পরিস্থিতির মুখে পড়েনি। জিতে নিয়েছে ২৯-২৫ পয়েন্টে। আগের দিন থাইল্যান্ডকে তারা হারিয়েছে ৩৪-২২ পয়েন্টে। যদিও প্রথম ম্যাচে শুরুটা ছিল ব্যর্থতায়। শক্তিশালী ভারতের কাছে হেরে যায় ৫০-২১ পয়েন্টের বিশাল ব্যবধানে। কাল শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিতলেই পদক জেতার আশা টিকে থাকবে বাংলাদেশের।
পুরুষরা জয়ের দেখা পেলেও মহিলা দল ফিরছে শূন্য হাতে। দুই আসরে ব্রোঞ্জ পাওয়া মহিলা দল এবার কোনও ম্যাচেই জিততে পারেনি! সবশেষ মঙ্গলবার কোরিয়ার কাছে তারা হেরেছে ২৫-৫২ পয়েন্টে। এবারের আসরে কাবাডিকে ঘিরে দেখা স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারেনি তারা। শুরুতেই চাইনিজ তাইপের কাছে হেরেছে ৪৩-২৮ পয়েন্টে। ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল পরের ম্যাচেও। ইরানের কাছে তারা হেরে যায় ৪৭-১৯ পয়েন্টে।

অথচ ২০১০ সালে গুয়াংজুতে ১৬তম এশিয়ান গেমসে মহিলা কাবাডি দলের অর্জন ছিল ব্রোঞ্জ। ২০১৪ সালেও মহিলা কাবাডি দল প্রাপ্তির খাতায় যোগ করেছিল ব্রোঞ্জ। কিন্তু এবার মহিলারা ফিরলো খালি হাতে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম