কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্নতায় মাশরাফির বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৮, ১৬:৩২আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৬:৫২

ঈদে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি ঈদুল আজহায় নড়াইলে পরিবারসহ অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা। কোরবানিতে ব্যস্ত থাকলেও জন সচেতনতার প্রয়োজনীয় বার্তাটি দিতে ভুলে যাননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। দায়িত্ববোধের জায়গা থেকে আশ পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকতে বলেছেন সকলকে।

বুধবার ঈদের নামাজ আদায়ের ছবি পোস্ট দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। পরিবারের সঙ্গে ছবি পোস্ট দিয়ে মাশরাফি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি সুন্দর আনন্দময় হোক। পরিবারের সবার সাথে ঈদের আনন্দে মেতে থাকুন সবাই, শুভেচ্ছা রইলো। একটু মনে রাখবেন, আশেপাশের পরিবেশের দিকে। আমরা নিজেরা যাতে আমাদের সাধ্য মতো পরিষ্কার করে ফেলি কোরবানির পর।’

একই সঙ্গে যাত্রা পথে সড়ক দুর্ঘটনা এড়াতেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাশরাফি, ‘আর যারা প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন, খুব সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসেন এবং দুর্ঘটনা থেকে বিরত থাকবেন! আমার এবং আমার পরিবারের জন্যে দোয়া করবেন সবাই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম