টেন্টব্রিজে ভারতের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৮, ১৮:১৫আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৮:১৮

জয়ের পর বীর বেশে মাঠ ছাড়ছে বিরাট কোহলির দল। টেন্টব্রিজে জয় পেতে এক উইকেট প্রয়োজন ছিল ভারতের। ৫২১ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ৩১১। আগের দিন পুরোপুরি লেজ ছেঁটে ফেলতে না পারলেও এদিন বেশি অপেক্ষায় থাকতে হয়নি। তৃতীয় ওভারেই জেমস অ্যান্ডারসনকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড ৩১৭ রানে অলআউট হলে ভারত জয় পায় ২০৩ রানের বিশাল ব্যবধানে।

আগের দিন ৯ উইকেট পড়ে যাওয়ার পর শেষ দিন অতিপ্রাকৃত কিছু করার সাহস দেখাতে পারেনি ইংলিশরা। মাত্র ১৭ বল খেলে শেষ হয় ইংল্যান্ডের ইংনিংস। শেষ বলটি অবশ্য প্রত্যাশার বাইরে লাফ দিয়েছিল। ঠিকমতো বুঝে উঠতে পারেননি জেমস অ্যান্ডারসন। টপ এজ হয়ে জমা পড়েছেন রাহানের হাতে। অপরপ্রান্তে অবশ্য ৩৩ রানে ক্রিজে ছিলেন প্রায় সেট ব্যাটসম্যান আদিল রশিদ।

আগের দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্ট জিতে সিরিজ বাঁচানোর রসদ হাতে পেলো বিরাট কোহলি বাহিনী। ইংল্যান্ডের মাটিতে এর আগে ভারত টেস্ট জিতেছে মাত্র ৬টি! হারের পরিসংখ্যান অবশ্য অস্বস্তিদায়ক- হার ৩২টিতে। তাই ইংলিশদের মাটিতে ভারতের এটি সপ্তম জয়। একই সঙ্গে এই জয়ে নেতৃত্ব দিয়ে মহেন্দ্র সিং ধোনির পর টেস্টে দ্বিতীয় সফল অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।   ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন এই টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম