বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করলো রবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১৯:৩৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:২৯

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করেছে রবি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ পুরুষ, নারী, অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের স্পন্সরশিপের দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। কিন্তু মেয়াদ শেষের অনেক আগেই চুক্তি বাতিল করেছে রবি আজিয়াটা লিমিটেড।

চুক্তি বাতিলের স্পষ্ট কোনও কারণ না দেখালেও রবি জানিয়েছে, চুক্তিটি বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’

২০১৫ সালে দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেয়েছিল মিডিয়া এজেন্সি ‘টপ অব মাইন্ড’। সে সময় ভিত্তিমূল্য ছিল ৩০ কোটি টাকা। সেবার চূড়ান্ত দরপত্রে গ্রামীণফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় স্বত্ব পেয়েছিল ‘টপ অব মাইন্ড’। পরে তাদের কাছ থেকেই স্পন্সরশিপ স্বত্ব কিনে নেয় রবি। তারপর আবারও দুই বছরের চুক্তিতে জাতীয় দলের পাশে থাকার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রায় ৬৪ কোটি টাকার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই পর্যন্ত।

/এফআইআর/এএআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম