ঢাকায় শ্রীলঙ্কা ফুটবল দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ০১:১৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০১:২৮

বিমান বন্দরে শ্রীলঙ্কা ফুটবল দল। আগামী ৪ থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকায় হতে যাচ্ছে সাফ ফুটবল। এই আসরকে সামনে রেখে একটি প্রীতি ম্যাচও খেলবে স্বাগতিক বাংলাদেশ। আগামী ২৯ আগস্ট নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচ খেলতে রবিবার রাতে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা দল। লঙ্কানরা দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় এসেছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা সাফের দুই গ্রুপে অবস্থান করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, ভুটান ও নেপাল। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রতিযোগিতা শুরুর আগে নিজেদের অবস্থানটা আরো ঝালাই করতেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে জেমি ডের দল।

সদ্যই এশিয়ান গেমস খেলে এসেছে বাংলাদেশ দল। সেখানে প্রথমবারের মতো নক আউট পর্বে খেলেছেন সাদ-সুফিলরা। অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন মাত্র তিনজন সিনিয়র খেলোয়াড়। এছাড়া মামুনুল-নাসিরউদ্দীনরা ইন্দোনেশিয়াতে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ পাননি। মূলত নীলফামারীর ম্যাচে ইংলিশ কোচ সবাইকে পরখ করতে চাইছেন। বিশেষ করে যারা এশিয়াডে খেলার সুযোগ পাননি তাদেরকে দেখেই ঢাকায় অনুষ্ঠেয় সাফের আসরে দল চূড়ান্ত করবেন।

শ্রীলঙ্কা আগে-ভাগে ঢাকায় আসলেও অন্য দলগুলো আসবে ২ সেপ্টেম্বর থেকে। ভুটান ও নেপাল আসবে ২ সেপ্টেম্বর। পরের দিন আসবে ভারত ও মালদ্বীপ। পাকিস্তান দল কবে আসবে তা এখনো জানা যায়নি। ভিসাপ্রাপ্তির ওপর তাদের আসার সময়ক্ষণ চূড়ান্ত হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের