সাব্বির-নাসিরদের জন্য মনোবিদ আনবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২১:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:৪৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটারদের বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের উচ্ছৃঙ্খল জীবন ভাবমূর্তি ক্ষুণ্ন করছে ক্রিকেটের। ক্রিকেটারদের সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনতে মনোবিদের শরণাপন্ন হতে যাচ্ছে বিসিবি।

এর আগে ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়াতে কয়েক দফায় মনোবিদ আনার পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার অবশ্য ভিন্ন কারণে মনোবিদ আনার পরিকল্পনা। তরুণ ক্রিকেটারদের অনেকের মাঝে নৈতিকতা-মূল্যবোধের অভাব স্পষ্ট হয়ে ফুটে উঠছে। পরিস্থিতি সামলাতেই এই পথে হাঁটা। এ ব্যাপারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা একজন মনোবিদ নিয়ে আসার কথা ভাবছি। ক্রিকেটারদের নৈতিক বিষয়গুলোতে ট্রেনিং দেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। খেলোয়াড়দের কেবল খেলার ট্রেনিং দেওয়া হয়, এসব ব্যাপারেও ট্রেনিং দেওয়া জরুরি হয়ে পড়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগ এখন যোগাযোগ শুরু করে দেবে।’

বিসিবি এর আগেও দুইজন মনোবিদকে এনেছিল। একজন অস্ট্রেলিয়ান মনোবিদ ডা. ফিল, অন্যজন কানাডা প্রবাসী আজহার খান। তারা দুইজনই ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে কাজ করেছিলেন।

মনোবিদের বাইরে আরও কিছু প্রস্তাব নেওয়ার কথা ভাবছে বিসিবি। সফরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থাকবে কিনা এমন পদক্ষেপ নিয়েও ভাবছেন তারা। বিসিবি সভাপতি জানান, ‘যখন তারা ট্যুরে যাবে, তারা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ বন্ধ করে রাখবে- এটা করবো কিনা তা এখনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটা নিয়ে গাইডলাইন তৈরি করছি। খেলোয়াড়রা কী কী করতে পারবে কিংবা পারবে না সেসবের তালিকা করে প্রত্যেককে দিয়ে সই করাবো। জোর করে কাউকে ভালো করানো যায় না। ওরা নিজেরা ভালো না হলে আমাদের কিছু করার নাই, চূড়ান্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।’

বিসিবির সঙ্গে গত সপ্তাহে রবি তাদের চুক্তি বাতিল করেছে। এই চুক্তি বাতিল দুঃখজনক উল্লেখ করে নাজমুল হাসান বলেছেন, ‘সারা বিশ্বেই আছে একই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চুক্তি করা যায় না। রবি বলার পর কিন্তু প্লেয়ারদের চুক্তি বাতিল করিয়েছিল। তারপরও ওরা চলে যাবে। এটা আমরা ভাবিনি। এটা দুঃখজনক। অনেক ক্রিকেটারের ব্যক্তিগত চুক্তিও ছিল। তারপরও তারা চলে যাবে আশা করিনি। কিন্তু যেকোন চুক্তিতেই বাতিলের ধারা থাকে।’

খুব শীঘ্রই নতুন কোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড প্রধান। তবে কোন কারণে এশিয়া কাপের আগে না হলেও এই বছরের তিনটি সিরিজে আলাদা আলাদা ভাবে স্পন্সর নেবে বিসিবি, ‘আমাদের কাছে দুটি অপশন আছে। এখনই কাউকে লং টার্ম দিয়ে দেওয়া, আরেকটা হলো যেহেতু আর কয়েকটা মাস বাকি তাই সিরিজ অনুযায়ী করে জানুয়ারি থেকে আমরা লং টার্মে যাবো। আমার ধারনা ভালো কিছুই হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম