প্রথম দিনে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ২৩:৪৬আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০০:৪৯

ভারতীয়দের বোলিংয়ে টিকতে পারেনি ইংলিশরা। সাউদাম্পটনে চতুর্থ টেস্টেও বাজে ব্যাটিংয়ের উদাহরণ রেখেছে ইংল্যান্ড। ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ক্ষণ গুনছিল গুটিয়ে যাওয়ার। খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকদের প্রথম ইনিংসে রং ফিরিয়েছেন স্যাম কারান। দার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লজ্জাকর পরিস্থিতি এড়িয়েছে স্বাগতিকরা। যদিও প্রথম দিনই তারা ভারতীয় বোলিং তোপে গুটিয়ে গেছে ২৪৬ রানে।

টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ। ভারতীয় পেসারদের সামনে খেই হারিয়ে প্রতিরোধ দিতে পারেনি সেভাবে। এক পর্যায়ে ৮৬ রানে ৬ উইকেট গেলে আগে ভাগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা উঁকি দেয়। মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ দিলেও লেজের দিকে মূল প্রতিরোধটা আসে স্যাম কারানের ব্যাট থেকে। মঈন আলীকে সঙ্গে নিয়ে বিপদ সামলেছেন কিছুটা। ১৬৭ রানে মঈন ব্যক্তিগত ৪০ রানে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেন কারান। ১৩৬ বলে তার ৭৮ রানের দায়িত্বশীল ইনিংসে ২৪৬ রান সংগ্রহ হয় প্রথম ইনিংসে। শেষ উইকেটে তাকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয়দের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৪৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে নেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ভারত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৩) ও লোকেশ রাহুল (১১)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম